Deleted
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তাদেরকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীরা।

এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, অক্টোবরের শেষ থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বৃষ্টি হচ্ছে।  এই দুর্যোগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রসহ অনেক ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে উপকূলীয় নাহা ট্রাং শহরের পুরো এলাকা প্লাবিত হয়েছে। দা লাট পর্যটন কেন্দ্রের আশেপাশের উচ্চভূমিতে মারাত্মক ভূমিধস হয়েছে। 

পরিবেশ মন্ত্রণালয় শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, রোববার থেকে ছয়টি প্রদেশে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে এবং আরও ১৩ জনের সন্ধান অব্যাহত রয়েছে। পাহাড়ি ডাক লাক প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে দুই ডজনেরও বেশি লোক মারা গেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার বন্যার পানি কমে যাওয়ার পর উদ্ধারকারীরা গাছ ও বাড়ির ছাদ থেকে লোকজনকে উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার একাধিক মহাসড়ক চলাচলের অনুপযোগী রয়েছে এবং ৩ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের ফলে ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুসারে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছে এবং জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে দেশটিতে ২ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের ক্ষতি হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারি বৃষ্টিপাত হয়।  বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন ও বিধ্বংসী হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, আগের মতো পাতানো নির্বাচন হবে

1

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

2

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

3

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

4

হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে দক্ষিণ আফ্রিকায় প্রতিবাদ সমাব

5

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

6

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

7

আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য: পী

8

হাদির নির্বাচনি প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ

9

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

10

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

11

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

12

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই : ইসি সানাউল্ল

13

বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

14

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফি

15

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

16

সাধারণ ক্ষমা হিসেবে ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মায়ানমার সরক

17

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার জানাজা সম্প

18

দেশ ছাড়তে চাপ দেওয়া হচ্ছে ইমরান খানকে

19

বিপিএলের নতুন সূচি: বাদ পড়ল চট্টগ্রাম পর্ব, ঢাকায় ফাইনাল ২৩

20
সর্বশেষ সব খবর