Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নতুন যেসব দেশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নতুন যেসব দেশ

ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের ড্রোন বাণিজ্য ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে ইরান ও ভেনেজুয়েলার মোট ১০ জন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরানের তৈরি ড্রোন কেনার অভিযোগে একটি ভেনেজুয়েলান কোম্পানি ও এর চেয়ারম্যান।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক সংগ্রহে জড়িত তিনজন ইরানি নাগরিক।

যুক্তরাষ্ট্রের আগেই নিষিদ্ধ ঘোষিত ‘রায়ান ফ্যান গ্রুপ’-এর সঙ্গে যুক্ত ইরানভিত্তিক কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করা।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান ভেনেজুয়েলাকে প্রচলিত অস্ত্র সরবরাহ করছে, যা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি। এই বাণিজ্য ঠেকাতে যুক্তরাষ্ট্র সব ধরনের ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনরায় চালু করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্র শুধু নিষেধাজ্ঞাই নয়, সামরিক পদক্ষেপও নিয়েছে। গত গ্রীষ্মে ইসরাইল-ইরান উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

1

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

2

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

3

ল্যাবের রিপোর্ট নয়, এবার সেলফি দেখেই রোগ ধরবে এআই: জেনে নিন

4

মিয়ানমারে দুই বাহিনীর তীব্র লড়াইয়ে জনশূন্য ২০ গ্রাম

5

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

6

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

7

দাবি আদায়ে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

8

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

9

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফ

10

সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়

11

গাজীপুরে এনসিপি নেতা হাবিবকে লক্ষ্য করে গুলি

12

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমালো এনবিআর

13

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শি জিনপিং-পুতিন

14

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

15

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

16

সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান, আসলাম চৌধুরীকে মনোনয়ন দাবিতে বিএ

17

তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন-সমাবেশ নিষিদ্ধ, কঠোর অবস্থা

18

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

19

আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

20
সর্বশেষ সব খবর