Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করলেন। 

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ আত্মহত্যা করা ওই সেনা ইসরাইলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করতেন। মঙ্গলবার তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।

এর কিছুক্ষণ আগে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, উত্তর ইসরাইলে একটি সামরিক ঘাঁটিতে গুলি লেগে এক সেনা গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

চলতি বছরের ২৮ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইসরাইলের ২৭৯ জন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। এ তথ্য অনুযায়ী প্রতি সাতজনের চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন।

তথ্যসূত্র: আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

1

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন

2

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

3

কিশোরগঞ্জ-১: মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে এক মঞ্চে ৫ নেত

4

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মোট ৬৪৫ আপিল, শুনানি শুরু আজ

5

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

6

সুদানে কি ঘটছে এবং কারা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে?

7

বর্বরতার নতুন দুয়ার খুলছে ইসরায়েল, বন্দিদের জন্য কুমির-ঘেরা

8

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

9

জ্যোতির বিধ্বংসী ব্যাটিং ও রাবেয়ার ঘূর্ণিতে ডাচদের হারালো বা

10

অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নির্বাচন ব্য

11

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

12

আজ হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প-মামদানি, আলোচনা যা নিয়ে

13

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

14

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

15

গভীর রাতে নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হাম

16

পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন

17

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

18

দেড় মাস প্রেমের পর বিয়ের পিড়িতে মম

19

সময় দেওয়ার কথা বলে এখন ভোটের জন্য তাড়া দিচ্ছে জামায়াত

20
সর্বশেষ সব খবর