Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হজে ছবি তোলা নিষিদ্ধের খবর সঠিক নয়

হজে ছবি তোলা নিষিদ্ধের খবর সঠিক নয়

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৬ সালের হজে মসজিদুল হারাম ও মসজিদে নববির ভেতরে ছবি তোলার ওপর সৌদি কর্তৃপক্ষ সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা বলে দ্য ইসলামিক ইনফরমেশন জানিয়েছে। 

তারা জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বা অন্য কোনো সরকারি সংস্থার পক্ষ থেকে এমন কোনো নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়নি।

ভিড় কমানোর অজুহাতে এই নিষেধাজ্ঞা আরোপের যে দাবি করা হয়েছে, তা যাচাইবিহীন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকেই ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোবাইল ফোনসহ সব ধরনের ছবি ও ভিডিও ধারণ হজ মৌসুমজুড়ে নিষিদ্ধ থাকবে বলে ওই পোস্টগুলোতে ভুলভাবে উল্লেখ করা হয়েছিল।

দ্য ইসলামিক ইনফরমেশনসহ সরকারি তথ্যভিত্তিক চ্যানেলগুলো নিশ্চিত করেছে, দুই পবিত্র মসজিদে ছবি তোলার বিষয়ে কোনো নতুন বিধিনিষেধ আরোপ করা হয়নি।

বর্তমানে কার্যকর থাকা নির্দেশনাগুলোই বহাল রয়েছে, যেখানে শালীন ও সম্মানজনক আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয় এবং ইবাদতকারীদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা হজ ও রমজানসহ সব মৌসুমেই প্রযোজ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ভুয়া দাবি সময় সময় অনলাইনে ছড়িয়ে পড়ে এবং সাধারণত ব্যস্ত হজযাত্রার মৌসুমেই এসব গুজব বেশি ছড়ায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামায়াতের নির্বাহী পরিষদের ব

1

পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

2

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে

3

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

4

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

5

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

6

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

7

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

8

গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের দেশব্যাপী বিক্ষোভ সোমব

9

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

10

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

11

প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে ‘সাংবাদিক কল্যাণ ট্রা

12

বরিশাল বিভাগের ১৬ আসনে যারা মনোনয়ন পেলেন

13

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

14

বাতিল হলো ফেনীর সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন

15

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

16

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে ব্যাহত যান চলাচল

17

গণভোটের ফলাফল জানালো ইসি

18

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

19

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

20
সর্বশেষ সব খবর