Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত সাধারণ মানুষ তাড়াহুড়ো করে ভবন থেকে বেরিয়ে আসেন; এমন জরুরি পরিস্থিতিতে অনেক নারী অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হন।

এই বিষয়টিকেই ইঙ্গিত করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক একটি ব্যতিক্রমী বার্তা দিয়েছেন। ভূমিকম্পের ঘটনার ঘণ্টাখানেক পর তিনি তার ফেসবুকে একটি পোস্ট দেন। তাতে অভিনেত্রী লেখেন, “মেয়েদের জীবনের থেকে ,একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ।” এরপর তিনি উল্লেখ করেন, “ভূমিকম্প ফ্যাক্ট।”

চমকের এই পোস্টটি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের আলোচনা সৃষ্টি হয়। অনেকেই তার এই বার্তার সঙ্গে একমত পোষণ করেন। তবে কেউ কেউ উল্লেখ করেন যে, জরুরি পরিস্থিতিতে জান বাঁচানো ফরজ বা জীবন বাঁচানোই অগ্রাধিকার হওয়া উচিত।

একজন নেটিজেন আবার মন্তব্য করেছেন যে, যারা বাসায় অন্য কেউ নেই ভেবে ওড়না ছাড়া থাকেন, ভূমিকম্পের এই ঘটনাটি তাদের জন্য একটি সচেতনতামূলক বার্তা হতে পারে। তবে শুধু এই পোস্টই নয়, ভূমিকম্পের পর একের পর এক সচেতনতামূলক পোস্টও দিতে দেখা গেছে অভিনেত্রীকে। এ নিয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন চমক।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাটছেই না শিক্ষার্থীদের অনি

1

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভিপি সোহেলের দোয়া মাহফিল আয়োজন

2

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

3

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

4

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

5

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা জানতে

6

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রি

7

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

8

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

9

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

10

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন চলবে স্পেশাল ২০ ট্রেন

11

চাকরি পেয়েই স্বামীকে অস্বীকার স্ত্রীর

12

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

13

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

14

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

15

ইসি বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, শঙ্কায় প্রার্থীরা

16

মায়ের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ তারেক রহমানের

17

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্রসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার দুই

18

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়ি

19

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

20
সর্বশেষ সব খবর