Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

একসময় দিনের খাবার জোগাড় করাই ছিল রাশমি দেশাইয়ের জীবনের সবচেয়ে বড় লড়াই। মাথার ওপর ছাদ ছিল না, পকেটে টাকা ছিল না। অথচ আজ তিনি টেলিভিশনের অন্যতম বড় তারকা—রাশমি দেশাই। বর্তমানে টেলিভিশন দুনিয়ায় তিনি এক পরিচিত নাম; বিলাসবহুল জীবন, খ্যাতি ও সাফল্যে ঘেরা তাঁর বর্তমান জীবন। তবে এই জায়গায় পৌঁছাতে তাঁকে পেরোতে হয়েছে এক কঠিন লড়াইয়ের পথ।

রাশমি দেশাই শুধু হিন্দি টেলিভিশনেই নয়, ভোজপুরি সিনেমাতেও একসময় দারুণ জনপ্রিয় ছিলেন। ২০০৪ সালে ‘বালমা বড়া নাদান’ ছবির মাধ্যমে ভোজপুরি সিনেমায় তাঁর অভিষেক হয়। এরপর তিনি ‘গজব ভাইল রেহনা’, ‘তোহসে পেয়ার বা’, ‘কাঙ্গনা খাঁকে প্যায়ারা কে অঙ্গনা’সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।

সাফল্যের আগের জীবনটা মোটেও সহজ ছিল না তাঁর। এক পুরোনো সাক্ষাৎকারে রাশমি নিজেই জানিয়েছেন, একটি টিভি সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার পর তাঁর জীবনে নেমে আসে চরম অন্ধকার। রাশমি একটি বাড়ি কিনেছিলেন, যার কারণে মাথায় চেপে বসে বিপুল ঋণের বোঝা।

রাশমির ভাষায়, "আমার মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ৩ দশমিক ২৫ থেকে ৩ দশমিক ৫ কোটি রুপি। আমি ভেবেছিলাম সব ঠিকঠাক চলছে; কিন্তু বাস্তবে আমি চার দিন রাস্তায় কাটিয়েছি।" সে সময় খাবার কিনতেও পারতেন না ঠিকমতো। মাত্র ২০ রুপির খাবার খেয়েই দিন কাটাতে হয়েছে তাঁকে।

কঠিন সেই দিনগুলোতেও তিনি হার মানেননি। ছোট চরিত্র, টিভি শো, এমনকি কম পরিচিত ছবিতেও অভিনয় করেছেন; কিন্তু লড়াই ছাড়েননি। আর সেই অদম্য চেষ্টাই আজ তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায়। পিংক ভিলার তথ্যমতে, আজ রাশমি দেশাই শুধু জনপ্রিয় অভিনেত্রীই নন, তিনি ১১ কোটি রুপিরও বেশি সম্পত্তির মালিক। বিলাসবহুল জীবন, স্থায়ী ক্যারিয়ার আর অগণিত ভক্ত—সবকিছুই আজ তাঁর হাতের মুঠোয়।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেখানে আঘাত হানবে ঘূর্ণিঝড় শেন-ইয়ার

1

সম্মান দেখিয়ে মুশফিক মাহমুদুল্লাহকে কিনলো রংপুর-রাজশাহী

2

আবারও আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

3

জুলাই সনদের আইনগত ভিত্তি না হলে নির্বাচন অর্থহীন : সারজিস আল

4

ভূ-তাত্ত্বিক সতর্কবার্তা: বাংলাদেশের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমি

5

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

6

বেগম জিয়া: এক টুকরো সুখ ও দুঃখের উজ্জ্বল স্মৃতি

7

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব

8

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

9

ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার : প্রধা

10

নোয়াখালী-৫: জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মা

11

ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে গণভোট: আলী

12

ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের

13

পাক-আফগান সীমান্তে ব্যাপক গুলাগুলি

14

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

15

ট্রাফিক বিভাগে অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের ব

16

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

17

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিলেন

18

কলঙ্ক মুছতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিকল্প নেই : ইসি আনোয়ার

19

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

20
সর্বশেষ সব খবর