Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, মেয়েরা এগিয়ে

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, মেয়েরা এগিয়ে

চট্টগ্রাম ব্যুরো

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, মেয়েরা এগিয়ে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী। পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এরমধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছেলেদের পাসের হার ৪৮ দশমিক ৯৫ শতাংশ এবং মেয়েদের ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৭৫ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫ দশমিক ৩০ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৭ দশমিক ০৮ শতাংশ। গতবারের তুলনায় এবারে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে।

চট্টগ্রাম নগরে পাসের হার ৭০ দশমিক ৯০ শতাংশ, জেলার পাসের হার ৪৩ দশমিক ৬৩ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১ দশমিক ২৪ শতাংশ, খাগড়াছড়িতে ৩৫ দশমিক ৫৩ শতাংশ এবং বান্দরবানে ৩৬ দশমিক ৩৮ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৪৫ দশমিক ৩৯ শতাংশ।

এর আগে সকাল ১০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। নির্ধারিত সময়ের পর স্থগিত কিছু পরীক্ষা পরবর্তীতে সম্পন্ন।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

1

২০২৬ সালে কতদিন সরকারি ছুটি, জানালেন প্রেস সচিব

2

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস

3

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

4

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

5

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯০ হাজার

6

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

7

অভিনয় কেন ছাড়লেন, জানালেন প্রসূন আজাদ

8

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তা

9

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

10

উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন

11

বরিশাল-৫: ‘মানবতার ফেরিওয়ালা’ ডা. মনীষা চক্রবর্তীতে কাঁপছে হ

12

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

13

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, ৬ যাত্রী নিহত

14

ফ্রান্সে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

15

দেশ ছাড়তে চাপ দেওয়া হচ্ছে ইমরান খানকে

16

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

17

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

18

আ.লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতি’ ভুলে গেলে চলবে না: সালাহউদ্দি

19

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

20
সর্বশেষ সব খবর