Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আদালত অবমাননার দায়ে ত্রাণ সচিবের বিরুদ্ধে রুল জারি

আদালত অবমাননার দায়ে ত্রাণ সচিবের বিরুদ্ধে রুল জারি

নিজস্ব প্রতিবেদক: 

স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার করে পিআইও’কে বদলি ও সাসপেন্ড করায় ও আদালতের নির্দেশ না মানায় ত্রাণ সচিবের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে টিআর/কাবিটা প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থের প্রথম কিস্তি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পরিপত্র অনুযায়ী ইউএনও কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রকল্প সভাপতির অনুকূলে অগ্রিম প্রদান করেন। পরে মাঠ পর্যায়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে কিনা তা যাচাই করতে গিয়ে পিআইও দেখেন, উক্ত কাজ পূর্বেই অন্য দপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।

বিষয়টি জানতে চাইলে প্রকল্প সভাপতি স্বীকার করেন যে, তারা বাস্তবে কোনো কাজ করেননি। লিখিত ব্যাখ্যায় প্রকল্প সভাপতিরা জানান— ইউএনওর “তেলেসমাতি”র কারণে উপজেলা পরিষদের টিআর বরাদ্দের ২০ শতাংশ রিজার্ভ অংশ থেকে নলকূপ প্রকল্প গ্রহণ করা হয়, যা মূলত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজ ছিল। কিন্তু ইউএনও নামমাত্রভাবে প্রকল্প সভাপতির নাম ব্যবহার করে এসব প্রকল্প বাস্তবায়ন দেখান।

এ ঘটনায় ইউএনও তার দায় ঢাকতে মাত্র তিন মাস আগে যোগ দেওয়া পিআইওকে বদলির উদ্যোগ নেন এবং শেষ পর্যন্ত ত্রাণ সচিব মোস্তাফিজুর রহমান ও উপসচিব জাহাঙ্গীর আলম এর মাধ্যমে বদলি ও সাময়িক বরখাস্ত করাতে সক্ষম হন।

পিআইও বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করলে কোর্ট তার বদলি ও বরখাস্তের আদেশ স্থগিত করেন। আদালতের আদেশে পিআইও ন্যায়বিচার পেলেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ইউএনওকে রক্ষায় আইন অমান্য করে ওই বদলি ও বরখাস্ত বহাল রাখেন।

ফলে আদালত ত্রাণ সচিব মোস্তাফিজুর রহমান ও উপসচিব জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে “Contempt of Court (আদালত অবমাননা)” মামলায় রুল জারি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ ন

1

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

2

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’

3

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

4

মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখিয়ে বিএনপি নেতার অভিন

5

আমদানি হলেও দেশি পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

6

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

7

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

8

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

9

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

10

শুটিং সেটে আহত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

11

পিস্তল ঠেকিয়ে এতিমখানার ১২ গরু ডাকাতি, আহত ৮

12

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

13

বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

14

মাহফিলে বয়ানরত অবস্থায় স্ট্রোক করে প্রাণ হারালেন বক্তা

15

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

16

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

17

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

18

কেমন ছিল নবীজির বিজয় উদযাপন

19

হচ্ছে না জামাত-ইসলামী আন্দোলন জোট

20
সর্বশেষ সব খবর