Deleted
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদি এখনও আশঙ্কামুক্ত নন, অবস্থা অপরিবর্তিত: ইনকিলাব মঞ্চ

হাদি এখনও আশঙ্কামুক্ত নন, অবস্থা অপরিবর্তিত: ইনকিলাব মঞ্চ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নন। তার অবস্থা অপরিবর্তিত। ৪৮ ঘণ্টার আগে তার শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এমনটি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের আবেদনে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে।

শুক্রবার গুলি করার পর আহত হাদিকে রিকশায় করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলি তার মাথায় লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবরের আবেদনে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা তার প্রাথমিক অস্ত্রোপচার করেন। পরে অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মেসি, কলকাতায় শাহরুখ খানের সঙ্গে মিলনমুহূর্ত

1

হাসিনার আস্থা না থাকায় মামলায় লড়বেন না পান্না

2

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জনের মৃত্

3

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রা

4

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

5

মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে গণতন্ত্রকামী ম

6

সাদিক কায়েমের সঙ্গে চা খাচ্ছে শনাক্ত ব্যক্তি, এর বিচার কে কর

7

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্

8

দলীয় নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্

9

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

10

পরিবেশ সূচকে উন্নতি রাতারাতি সম্ভব নয়, ধারাবাহিকতা প্রয়োজন:

11

দেশে খাদ্য নিরাপত্তার সংকট, করণীয় কী?

12

দ্রুত সম‌য়ে হাসিনার রায় কার্যকর করা জরুরি : শি‌বি‌র সভাপ‌তি

13

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন ১৯ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়

14

জোনাকি আইডিয়াল স্কুলে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

15

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

16

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

17

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

18

ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রি

19

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ, বিএনপি থেকে নির্বা

20
সর্বশেষ সব খবর