Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

নওগাঁ প্রতিনিধি:

আসন্ন গণভোটকে সামনে রেখে রাকাব নওগাঁ জোনের আওতাধীন সকল শাখায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে সদস্যদের সঙ্গে মতবিনিময়, সচেতনতামূলক আলোচনা সভা এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে গণভোটের গুরুত্ব ও ইতিবাচক দিকগুলো তুলে ধরা হচ্ছে।

নওগাঁ জোনাল ম্যানেজার রুহুল আমীন বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক প্রক্রিয়া। এর মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে। রাকাব নওগাঁ জোনের সকল শাখার কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে একটি শক্তিশালী ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সদস্যদের কল্যাণ, স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিশ্চিত হবে। তাই প্রতিটি শাখায় দায়িত্বশীলভাবে প্রচারণা চালানো হচ্ছে।”

এদিকে নওগাঁ শাখার ম্যানেজার শাহীন আলম বলেন, “গণভোটকে কেন্দ্র করে আমাদের শাখায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। সদস্যদের মধ্যে আগ্রহ ও সচেতনতা তৈরি হয়েছে। আমরা সবাইকে গণভোটের প্রকৃত উদ্দেশ্য বোঝানোর চেষ্টা করছি এবং কেন ‘হ্যাঁ’ ভোট সংগঠনের জন্য কল্যাণকর, তা ব্যাখ্যা করছি।”

তিনি আরও বলেন, “সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এই গণভোট সফল হবে বলে আমরা আশাবাদী। একটি ইতিবাচক সিদ্ধান্তই আমাদের এগিয়ে নিতে পারে।”

রাকাব নওগাঁ জোনের বিভিন্ন শাখায় চলমান এই প্রচারণা কার্যক্রম গণভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংগঠনের উন্নয়ন ও সদস্যদের স্বার্থ রক্ষায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

1

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

2

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

3

ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক জোট গড়তে চায় পাকি

4

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

5

ছাত্রীবাস থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

6

প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

7

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

8

বরিশাল বিভাগের ১৬ আসনে যারা মনোনয়ন পেলেন

9

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

10

ভূমিকম্পে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সচিবালয়ের নতুন ভবনে ফ

11

১১ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

12

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

13

টেকনাফ সীমান্তে গোলাগুলি: নাফ নদীতে জেলে গুলিবিদ্ধ, আতঙ্কে ৮

14

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

15

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প

16

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

17

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

18

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

19

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়ি

20
সর্বশেষ সব খবর