Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও ককটেল বিস্ফোরণ, আটক ৫

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও ককটেল বিস্ফোরণ, আটক ৫

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রীন বায়োটেকনোলজি কারখানায় চাঁদার দাবিতে দেশীয় অস্ত্রধারী একদল চিহ্নিত দুষ্কৃতিকারী ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন: নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা গ্রামের জান্নাতুল হুমায়রা জেমি (২২), বরগুনা মরখালী গ্রামের মো. মাসুম (২৫), মেলান্দহ উপজেলার বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ সানি (২৬), বয়রাডাঙ্গা গ্রামের লিখন আহমেদ সাকিব (২৭) এবং একই গ্রামের মোশারফ মিয়া

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে জান্নাতুল হুমায়রা জেমি ও ইয়াবা ব্যবসায়ী সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে দেশীয় অস্ত্রধারী একদল দুষ্কৃতিকারী কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শুনে গ্রামবাসীরা এগিয়ে আসেন এবং দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। এ সময় তিনজন হাতে-নাতে ধরা পড়েন এবং বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ওই তিনজনসহ মোট পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগেও একাধিকবার এই চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।

গ্রীন বায়োটেকনোলজির ম্যানেজার নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, "পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে আজ ভোরে পরিকল্পিতভাবে ওই চিহ্নিত সস্ত্রাসীরা রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে কারখানায় হামলা চালিয়েছিল। প্রথমে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে কারখানার গেটেও ভাঙচুর করে। এর আগেও এই দলটিই চাঁদার দাবিতে হামলা চালিয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানটি জামালপুর জেলার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ কিছু দুষ্কৃতিকারীর অব্যাহত সন্ত্রাসে এই শিল্প কারখানা এখন ধ্বংসের হুমকির মুখে।" তিনি দ্রুত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার দাবি জানান এবং বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অস্ত্রধারী একদল চিহ্নিত দুষ্কৃতিকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারখানায় হামলার চেষ্টা করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল ও এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছি। আটকের সময় দুষ্কৃতিকারীরা পুলিশের কাছেও বাঁধার সৃষ্টি করেছিল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা-সোমিতরা

1

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

2

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

3

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

4

নদীতে খেলতে গিয়ে পাঁচ শিশু নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

5

ভেনেজুয়েলায় ইসলামের প্রচার ও প্রসার: যেভাবে গড়ে উঠল শক্তিশাল

6

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

7

সাতক্ষীরায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

8

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

9

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

10

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

11

থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ

12

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

13

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

14

ভর্তুকি দিয়ে শিল্প চালানো সম্ভব নয় : শিল্প উপদেষ্টা

15

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

16

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

17

দেশে ডায়াবেটিসে ভুগছে ১ কোটি ৩৮ লাখ মানুষ

18

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

19

ভূমিকম্প আতঙ্ক, টঙ্গীতে আহত কারখানার ২ শতা‌ধিক শ্রমিক

20
সর্বশেষ সব খবর