Deleted
প্রকাশ : বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

পঞ্চগড়ে দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় দুই সন্তানের জননী মুন্নি আরা বেগম খুশিকে (৩০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জামায়াতে ইসলামের ওয়ার্ড সভাপতি জুলফিকার আলীর (৩৮) বিরুদ্ধে।
 
বুধবার (১৫ অক্টোবর) নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর, শাশুড়ি ও ভাগিনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে। নিহত মুন্নি আরা বেগম খুশি ওই গ্রামের জুলফিকার আলীর স্ত্রী। অভিযুক্ত জুলফিকার আলী মাড়েয়া বামনহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর পারিবারিক কলহের জেরে মুন্নি বেগমকে তার স্বামী বেধড়ক মারধর করেন। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসার পর গতকাল ১৪ অক্টোবর তিনি বাসায় ফেরেন। পরে গভীর রাতে তাকে আবারও মারধর করা হলে মুন্নি বেগম মারা যান বলে অভিযোগ উঠেছে। স্ত্রীকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে জুলফিকার আলী ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার নাটক সাজান বলে অভিযোগ স্থানীয়দের।

বুধবার সকালে মুন্নির মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মাসহ পরিবারের লোকজন সর্দারপাড়ার বাড়িতে ছুটে এসে মেয়ের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসে।

বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) খুরশিদ আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল থেকেই নিহত মুন্নি বেগমের বাড়িতে প্রতিবেশীদের ভিড় জমে যায়। নিহত মুন্নি বেগমের পরিবারের অভিযোগ, তার স্বামী জুলফিকার আলী তাকে পিটিয়ে হত্যা করেছেন। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান এসআই খুরশিদ আলম।

নিহত মুন্নি বেগমের বাবা মহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যা করা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার পারিবারিক কলহ নিয়ে সালিশ-মিমাংসা হয়েছিল। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।”

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর আবুল কালাম, শাশুড়ি রাহেলা বেগম এবং ভাগিনা গোলাম রব্বানিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

1

দৃষ্টিশক্তি ফেরানোর যুগান্তকারী প্রযুক্তি: অন্ধত্ব নিরাময়ের

2

সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের

3

ভাতের পাতে কাঁচামরিচ: অভ্যাসে ক্ষতি নাকি লাভ? যা বলছেন বিশেষ

4

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

5

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জ

6

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

7

নয়াপল্টনে আসছেন তারেক রহমান, জড়ো হয়ে নেতাকর্মীদের স্লোগান

8

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

9

জামায়াতের সঙ্গে জোট চায় না এনসিপির ৩০ নেতা, নাহিদকে চিঠি

10

বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

11

জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বা

12

বাবা-মাকে নিয়ে নুসরাত ফারিয়ার আবেগঘন বার্তা!

13

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে নিহত ৪

14

যে কারণে এইচএসসি পাসের ধস

15

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ ; ভারমুক্ত’ হতে পারেন তা

16

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

17

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

18

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

19

‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউ

20
সর্বশেষ সব খবর