Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনেককে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

অনেককে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে একটি গণমাধ্যমের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর বিগত সরকারের দমন-পীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, ২০ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে।" তিনি আরও বলেন, "জামায়াতের সাবেক আমীর, গণমাধ্যমটির প্রতিষ্ঠাতাসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা এই জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।"

বিএনপি মহাসচিব উল্লেখ করেন, "দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়, যা কোনো বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে জনগণের ইচ্ছায় পরিচালিত হবে।"

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, "১৯৭৫ সালে বাকশাল শাসনের সময় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল। তখন বহু সাংবাদিক বেকার হয়েছেন। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনার পাশাপাশি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।"

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, সহিংসতা ও মতানৈক্য না বাড়িয়ে নির্বাচনী প্রক্রিয়াকেই মূল গন্তব্য হিসেবে বিবেচনা করা উচিত। তিনি আশা প্রকাশ করে বলেন, "একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব।"

অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, "শেখ হাসিনা একটি ইউনিক ফর্মুলার মাধ্যমে বাকশাল কায়েম করেছিলেন, যখন সব গণমাধ্যমকে একযোগে তার দেওয়া বক্তব্য প্রচার করতে হতো।"

এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, "বর্তমান পত্রিকাগুলো বিগত সরকারের সময়ের ভয়ের সংস্কৃতিকে পুরোপুরি তুলে ধরতে পারেনি। এখন গণমাধ্যমের দায়িত্ব হলো সেই বিষয়গুলোকে জনসমক্ষে তুলে আনা।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

1

নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোকে কঠোরভাবে আচরণবিধি মানতে সিইসির

2

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচন

3

আজ বছরের ক্ষুদ্রতম দিন

4

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

5

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

6

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

7

৪৭ লাখ টাকার লক্ষ্য পূরণ, অনুদান গ্রহণ না করার ঘোষণা জারার

8

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

9

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

10

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

11

যুদ্ধবিরতি ৪০০ বার লঙ্ঘন, গাজায় থামছেই না বর্বরতা

12

নির্বাচনকে সামনে রেখে ১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

13

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

14

শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধে আসছেন তারেক রহমান

15

শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

16

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্

17

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

18

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

19

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

20
সর্বশেষ সব খবর