Deleted
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন চলবে স্পেশাল ২০ ট্রেন

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন চলবে স্পেশাল ২০ ট্রেন

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত নির্বিঘ্ন করতে ১০টি রুটে ২০টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে কয়েকটি নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ ব্যবস্থার কারণে ২৫ ডিসেম্বর স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) ও রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের যাত্রা ওই দিনে স্থগিত থাকবে। বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে জানায়, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে নেতাকর্মীদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন ও কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। এর প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।

চাহিদার ভিত্তিতে যে রুটগুলোতে স্পেশাল ট্রেন চলবে, সেগুলো হলো—

কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর, পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর।

নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এসব ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আদায় হবে বলে জানানো হয়েছে।

তবে তিনটি ট্রেনের এক দিনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি–২০২৫ যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

1

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

2

নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

3

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

4

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

5

‘ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে জামায়াত’

6

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

7

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

8

রাজধানীতে এবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

9

ইবোলার থেকেও শক্তিশালী প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাসের চোখ রাঙান

10

বেগম জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

11

আল্লাহ-রাসূলকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের জামিন নামঞ্জুর

12

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ প্রকা

13

ভোটের দিন ঘনালে উন্নত হবে আইনশৃঙ্খলা: সিইসি

14

নিজ শিশু সন্তান কোলে নিয়েই কারাগারে গেলেন কুকুরছানা হত্যার আ

15

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

16

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের উপায় জানাল বিটিআরসি

17

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

18

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

19

অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ৭ দিনের মধ্যে

20
সর্বশেষ সব খবর