Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ১৩১ আপিল

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ১৩১ আপিল

জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল আবেদনের শেষ দিন আজ (শুক্রবার)। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে আবেদন। তবে, সন্ধ্যা ৬টার সময়ও দেখা যায় আপিলকারীদের দীর্ঘ লাইন। বিকাল ৫টা পর্যন্ত লাইনে দাাঁড়ানোদের আপিল গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের স্থাপিত বুথ থেকে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, শেষ দিনে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৩১ জন আপিল করেছেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “আজকে বিকাল ৫টা পর্যন্ত যারা নির্বাচন ভবনে আপিল করতে উপস্থিত হয়েছেন তাদের সবার আপিল গ্রহণ করা হবে। সেটা যতক্ষণই লাগুক, আমরা শেষ করবো।”

ইসির কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিন অনুষ্ঠিত হবে গণভোটও। এ লক্ষ্যেই সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়। 

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
 
আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

1

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত, স্বস্তি চিকিৎসকদের

2

গুম-নির্যাতনের মামলা: সাবজেল থেকে ট্রাইব্যুনালে সাবেক তিন সে

3

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান, উচ্ছ্বসিত লাখো মানুষ

4

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

5

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

6

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, দণ্ডিত ৫ শিক্ষার্থী

7

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিন পেরোলেও ধরা ছোঁয়ার বাইরে প্রধান অভ

8

রংপুরে স্পিরিট পানে মৃত্যুর মিছিল; ৩ দিনে প্রাণ হারালেন ৬ জন

9

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

10

গুলিবিদ্ধ হাদীকে ঢামেকে ভর্তি ,অবস্থা আশঙ্কাজনক

11

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তানের গোলাগুলিতে নিহত ৪

12

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

13

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

14

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

15

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ

16

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

17

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: মাদুরোকে আটক ইস্যুতে ট্

18

ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস করে গ্রেফতার সাবেক

19

রাজধানীসহ সারাদেশে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

20
সর্বশেষ সব খবর