Deleted
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, সিঙ্গাপুরে হয়নি প্রথম জানাজা

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, সিঙ্গাপুরে হয়নি প্রথম জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সিঙ্গাপুর সরকারের অনুমতি না থাকায় তা হচ্ছে না বলে জানিয়েছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার এক বার্তায় হাইকমিশন এই তথ্য জানায়।

হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া তার মরদেহ দেশের পথে রওনা হয়েছে বলেও জানা গেছে।

হাইকমিশন বলেছে, ‘গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন। যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এই জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করছে। সিঙ্গাপুর প্রবাসী ভাইদেরকে সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানাচ্ছি। আমরা যার যার অবস্থান থেকে বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করি।’

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট (শুক্রবার) স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদিকে নিয়ে রওয়ানা করবে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। এ ছাড়া বাংলাদেশে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

1

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হলেন মুফতি মিজান

2

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

3

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

4

খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

5

ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রেখেছেন হাসনাত আবদুল্লাহ

6

হচ্ছে না জামাত-ইসলামী আন্দোলন জোট

7

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

8

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন স্বরাষ্ট্র

9

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়

10

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমানের বৈঠক ১৮ নভেম্ব

11

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

12

‘তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে ব

13

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

14

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৮

15

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

16

লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কা

17

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

18

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

19

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

20
সর্বশেষ সব খবর