Deleted
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন বিটিটিসি’র চেয়ারম্যান মইনুল খান

পদত্যাগ করলেন বিটিটিসি’র চেয়ারম্যান মইনুল খান

চাকরির বয়স ১০ মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

মইনুল খান ওমরাহ করার উদ্দেশে বর্তমানে সৌদি আরব রয়েছেন, যে কারণে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, অনানুষ্ঠানিকভাবে মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তার পদত্যাগপত্রের আবেদনে ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে।

গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় যে সরকারি আদেশ (জিও) করেছে, সে অনুযায়ী ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তার ছুটি ২০ দিনের।

মঙ্গলবার বিটিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, অফিসের সামাজিক মাধ্যম গ্রুপে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ওই গ্রুপে সহকর্মীদের কাছে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। সেখানে তিনি তার চাকরিজীবনে প্রায় ৩২ বছর সরকারের বিভিন্ন পদ ও স্থানে সর্বোচ্চ পেশাদারত্বের কথাও উল্লেখ করেন। তিনি জানান, সার্বিকভাবে তিনি নিজ যোগ্যতায় সরকারের জন‍্য সব সময় ‘ভ‍্যালু’ সংযোজন করার চেষ্টা করেছেন।

মাইনুল ইসলাম খান গবেষণা ও শিক্ষায় আগ্রহী। তিনি চাকরি ছেড়ে দিয়ে আগ্রহের জায়গায় কাজ করতে চান বলে জানিয়েছেন তার সহকর্মীদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গ্রাজুয়েট ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকারণে শীতের সবজি শীতেই খাবেন

1

শতাধিক ঘর পুড়ে ছাই, ‘খোলা আকাশের নিচে’ ঘুমিয়েছে কড়াইল বস্তির

2

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

3

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

4

বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলে

5

গাইবান্ধার ৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি

6

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

7

জামায়াতের কক্সবাজার-২ আসনের প্রার্থী আজাদের মনোনয়ন বাতিল

8

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচন

9

গোলামীর দিন শেষ, ক্রিকেটারকে অবমাননা মেনে নেব না: আসিফ নজরুল

10

নির্বাচনে বডি ক্যামেরার সংখ্যা ৪০ হাজার থেকে কিছুটা কমছে: অর

11

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়

12

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

13

শীতে বাড়ছে শিশুদের রোগ, হাসপাতালগুলোতে ভিড়

14

যুক্তরাষ্ট্র সক্ষমতার পরীক্ষা নিতে চাইলে ইরান যুদ্ধের জন্য প

15

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

16

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

17

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

18

মুক্তি পেল রোমান্টিক থ্রিলার নাটক ‘পানকৌড়ি মেয়ে’

19

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

20
সর্বশেষ সব খবর