Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই আন্দোলনে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ হওয়ার পর রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা মরদেহের পরিচয় শনাক্তে বড় অগ্রগতি হয়েছে। কবরস্থানটি থেকে উত্তোলন করা ১১৮টি মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “রায়েরবাজার কবরস্থানে অনেককে সমাহিত করা হয়েছিল। সেখান থেকে উত্তোলিত মরদেহগুলোর মধ্যে আটজনকে সফলভাবে শনাক্ত (আইডেন্টিফাই) করা হয়েছে। তাদের পরিবারকেও বিষয়টি ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।” এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুব শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে তিনি জানান। 

শহীদদের পরিচয় শনাক্ত করার এই জটিল কাজটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে। শফিকুল আলম জানান, বসনিয়া যুদ্ধের সময় সেব্রেনিৎসায় ১০ হাজার মানুষকে হত্যার পর তাদের পরিচয় শনাক্ত করতে যারা কাজ করেছিলেন, সেই আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল বাংলাদেশের সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়েছেন। ডিএনএ স্যাম্পলের মাধ্যমে নিখুঁতভাবে পরিচয় শনাক্ত করতে দেশীয় কয়েকজন বিশেষজ্ঞকেও দক্ষ করে তোলা হয়েছে। 

প্রেস সচিব উল্লেখ করেন, সেব্রেনিৎসার ঘটনার পর যেভাবে অত্যন্ত সূক্ষ্ম ও বিস্তারিতভাবে মরদেহ শনাক্ত করা হয়েছিল, বাংলাদেশেও একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এটি অত্যন্ত সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য কাজ হলেও সরকার প্রতিটি শহীদের পরিচয় নিশ্চিত করতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে শত শত মানুষ শহীদ হলেও অনেকের পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর তাদের পরিচয় নিশ্চিত করতে কবর থেকে মরদেহ উত্তোলন ও ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয়।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তি পেল রোমান্টিক থ্রিলার নাটক ‘পানকৌড়ি মেয়ে’

1

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’

2

অভিনয়ে সরব জয়া আহসান, ব্যতিক্রমী ফিউশন লুকে মুগ্ধ নেটপাড়া

3

দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা এমবিসিবি’র

4

মৃত্যুঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ভেতর দিন কাটছে গাজাবাসীর

5

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

6

জামায়াত কার্যালয় থেকে সরকারি সার ও বীজ উদ্ধার

7

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

8

চোরাই জ্বালানি পরিবহন, ভারতীয় ১৩ ক্রুসহ জাহাজ জব্দ করল ইরান

9

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

10

পহেলা অগ্রহায়ণকে ‘নববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা ডাকসুর

11

মুমিনুল ভেবেছিলেন আজ মুশফিকের রিটায়ারমেন্ট

12

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা

13

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্

14

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

15

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

16

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

17

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

18

শিকলবন্দী শান্তর চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও, তুলে দিলেন ১৫

19

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

20
সর্বশেষ সব খবর