Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এনইআইআর আতঙ্ক: ১৬ ডিসেম্বরের আগেই কম দামে ফোন কেনার হিড়িক

এনইআইআর আতঙ্ক: ১৬ ডিসেম্বরের আগেই কম দামে ফোন কেনার হিড়িক

অনলাইন ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া (এনইআইআর)। টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার ও অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধে সরকার এই কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবে এই সময়সীমার আগে কেনা কোনো ফোন বন্ধ হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

এই ব্যবস্থা কার্যকর হলে দেশের মোবাইল নেটওয়ার্কে অনিবন্ধিত, চোরাই কিংবা অনুমোদনহীনভাবে আমদানি করা কোনো মোবাইল ফোন আর সচল থাকবে না।

বাজারে ক্রেতাদের ভিড়: এনইআইআর চালুর দিনক্ষণ ঘনিয়ে আসায় মোবাইল মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। অনিবন্ধিত ডিভাইসের দাম ভবিষ্যতে বেড়ে যাওয়ার বা ফোন বন্ধ হওয়ার আশঙ্কায় অনেকেই ১৬ ডিসেম্বরের আগেই কম দামে পছন্দের ফোনটি কিনে নিতে চাইছেন। তবে ক্রেতাদের অভিযোগ, দেশে প্রচলিত উচ্চ শুল্ক ও ভ্যাটের কারণে অফিশিয়াল ফোনগুলো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

ব্যবসায়ীদের দাবি ও শুল্ক বিতর্ক: অন্যদিকে, ব্যবসায়ীরা মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান ৫৭ শতাংশ পর্যন্ত ‘অস্বাভাবিক’ শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে সিন্ডিকেট প্রথা বিলোপ, এনইআইআর ব্যবস্থা পুনর্বিবেচনা এবং মোবাইল ফোন আমদানির সুযোগ সবার জন্য উন্মুক্ত করা।

প্রবাসীদের সুবিধা ও নতুন সিদ্ধান্ত: সম্প্রতি গত ১ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিআরসির এক যৌথ সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রবাসীর বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা শুল্ক ছাড়াই মোট তিনটি মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। একই সঙ্গে দেশে ক্লোন মোবাইল, চুরি বা ছিনতাই করা ফোন এবং রিফারবিশড মোবাইল আমদানি সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

1

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

2

মৃত্যুঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ভেতর দিন কাটছে গাজাবাসীর

3

বিছানায় না গেলে নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকা হয় না : হাস

4

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

5

সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায়

6

যেভাবে রান্না করবেন ভাজা মাশরুম ও পালংশাকের তরকারী

7

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

8

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

9

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

10

হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরান

11

এখনও সন্ধান মেলেনি শিশু সাজিদের, অব্যাহত উদ্ধার চেষ্টা

12

শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াতের ফজিলত

13

আশরাফুল হত্যার নেপথ্যে যে কারণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

14

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

15

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

16

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

17

মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

18

টাঙ্গাইলে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

19

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

20
সর্বশেষ সব খবর