Deleted
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয়নি’

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয়নি’

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ তৈরি করতে হবে। তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী মাঠে ৫ দফা দাবিতে ৮ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ফয়জুল করিম বলেন, "ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, চাঁদাবাজমুক্ত দেশ গড়ব। কিন্তু ২৪ এর পরও চাঁদা আদায় বন্ধ হয়নি। দেশে নিরাপত্তা নেই। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। এমন দেশ আমরা চাইনি। আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই। এটি কায়েম হলে কোনো অন্যায়, বৈষম্য থাকবে না। কেউ খাবে, কেউ খাবে না তা হবে না। দেশের একটা টাকাও বিদেশে পাচার হবে না।"

তিনি আরও বলেন, "আগামী নির্বাচনে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। কেউ দেশের পক্ষে থাকবে আর কেউ ভারতের পক্ষে। আজ থেকে দেশের পক্ষে ইসলামকে বিজয়ী করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

এর আগে দুপুর পৌনে ২টার দিকে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে দুপুর ১২টা থেকে সমাবেশস্থলে লোকজন জড়ো হতে থাকে। লালদিঘী মাঠেই জুমার নামাজ আদায় করেন সমাবেশে উপস্থিত লোকজন।

৮ দলের ঘোষিত পাঁচ দফা দাবি হলো— জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা, বিগত সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

1

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

2

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল

3

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

4

ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি

5

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

6

মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

7

মা ঋণ নিলে যোগাযোগ করবেন, আঘাত দিলে ক্ষমাপ্রার্থী: তারেক রহম

8

নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ

9

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

10

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

11

জুলাই হত্যাযজ্ঞ: কাদের-আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পর

12

শীতের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির পঞ্চগড়

13

কলঙ্ক মুছতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিকল্প নেই : ইসি আনোয়ার

14

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

15

ভারতে বিশ্বকাপের দল পাঠাবে না বিসিবি, ভেন্যু বদলের দাবি

16

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলো তারেক রহমানের বাসায়

17

ডেঙ্গু কেড়ে নিল নোবিপ্রবি শিক্ষার্থীর জীবন

18

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

19

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ ন

20
সর্বশেষ সব খবর