Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন মন্ত্রিসভার শপথ কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার শপথ কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার শপথ নিয়ে সম্ভাব্য তারিখ জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।’তিনি আরও বলেন, ‘শপথগ্রহণ অনুষ্ঠানে প্রায় ১০০০ অতিথিকে নিমন্ত্রণের প্রস্তুতি নেয়া হচ্ছে।’এদিকে সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেয়ার পর সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেট প্রকাশ করা হয়। ত্রয়োদশ নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
 
সেই গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করেছে ইসি। ঘোষিত ফলাফল অনুযায়ী, ‎মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট প্রদানের হার ৬০.২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ আর না ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি।
 নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিকেরা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

1

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

2

বৃদ্ধি হলো সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগে বয়সসীমা

3

বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

4

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

5

বগুড়া-৭ খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়

6

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

7

অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

8

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

9

কাল বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

10

বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতিতে শেখ হাসিনার গভীর ‘উদ্বেগ’ প্

11

এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামীর পদত্যাগ

12

সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনি

13

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

14

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

15

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে যুবদলকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে বি

16

ঢাকা-১৭ আসনেও ভোটে লড়বেন তারেক রহমান

17

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব

18

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

19

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

20
সর্বশেষ সব খবর