Deleted
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন দুই ব্যক্তি আটক

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন দুই ব্যক্তি আটক

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা চলাকালীন সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার প্রচারণায় অংশ নেওয়া তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তৎপর হয়। এক পর্যায়ে তাদের মধ্য থেকে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের ছেড়ে দেয়।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের পর তাদের সঠিক পরিচয় পাওয়া যায় এবং কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা না থাকায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ বর্তমানে ওই এলাকায় তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

1

ট্রাম্প–মামদানির প্রথম বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা

2

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

3

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

4

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

5

বুদ্ধিজীবীরা হাসিনার অন্যায়ের বিরুদ্ধে নীরব ছিলেন: সালাউদ্দ

6

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

7

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রো

8

বাংলাদেশি ক্রুসহ অবৈধ জ্বালানি ট্যাংকার আটক করেছে ইরান

9

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

10

কুড়িগ্রামে আবারও তীব্র শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

11

শরীয়তপুরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহত ১

12

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে

13

যেখানে আঘাত হানবে ঘূর্ণিঝড় শেন-ইয়ার

14

নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

15

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

16

‘খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারা

17

ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি

18

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

19

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

20
সর্বশেষ সব খবর