Deleted
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে অন্তত আড়াই ঘণ্টা ধরে চকরিয়া অংশে অবরোধ কর্মসূচি (ব্লকেড) পালন করেছে স্থানীয় জনতা। চকরিয়ার মাতামুহুরি ব্রিজ ছাড়াও মহাসড়কের কেরানীহাট, লোহাগাড়া ও সাতকানিয়া এলাকায়ও স্থানীয় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও নানা পেশাজীবীরা এই কর্মসূচি পালন করেন।

ছয় লেনের দাবিতে এই সড়কে যাতায়াত করা শত শত স্থানীয় মানুষ স্লোগান দিতে দিতে সড়কের মাঝখানে অবস্থান নেয়। পরে দীর্ঘ আড়াই ঘণ্টা পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ সরিয়ে নেয় আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলেন, কিছুদিন আগে চকরিয়ার হাসেরদিঘীতে মারসা বাসের ধাক্কায় একই পরিবারের ৬ জন পর্যটক নিহত হয়েছেন। এছাড়া ছোট-বড় অনেক দুর্ঘটনায় প্রতিমাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অন্তত ১৫ থেকে ২০ জন প্রাণ হারান।

চট্টগ্রাম-কক্সবাজার মহাড়ককে "মরণফাঁদ" আখ্যা দিয়ে স্থানীয়রা বলেন, "প্রতিদিন এই মহাসড়ক দিয়ে শত শত পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। তাদের দুর্ঘটনার কবলে পড়তে হয়। কক্সবাজার ঘুরতে এসে লায়া হয়ে ফিরে তারা।"

পূর্বঘোষিত এই অবরোধ কর্মসূচিতে ছাত্র-জনতা, শ্রমিক, নানা পেশাজীবী ও পরিবহন শ্রমিকরাও অংশ নেয়। অবরোধের কারণে মহাসড়কের দুপাশে মালবাহী কাভার্ড ভ্যানসহ অসংখ্য যাত্রীবাহী দূরপাল্লার বাস আটকে পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে অবরোধস্থলে পুলিশ মোতায়েন ছিল।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা, কিশোরগঞ্জ-৫ আসনে ধানের

1

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

2

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

3

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

4

২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

5

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

6

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

7

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্রসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার দুই

8

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

9

রাজধানীতে জেঁকে বসেছে তীব্র শীত

10

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

11

ব্রয়লার ও ডিমের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা!

12

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

13

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

14

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

15

নারীদের পেছনে ফেলে সামনে এগুনো যাবে না: ধর্ম উপদেষ্টা

16

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ব

17

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

18

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

19

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরি

20
সর্বশেষ সব খবর