Deleted
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের একজন এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

তবে বিষয়টি অনেকটা গোপন ছিল। জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী আজ শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও। আজ শনিবার দুপুরে তিনি বলেন, ‘আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।’ 

মনোনয়নপত্রে রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা আছে। 

এর আগে, আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরই মধ্যে ওই আসনে তিনি ভোটারও হয়েছেন। প্রচারণাও চালাচ্ছেন। তবে মুরাদনগরে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য জানতে পারেনি সমকাল। 

এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেছেন, ‘জোট নিয়ে নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে। তাই একাধিক স্থানে মনোনয়নপত্র কেনা হয়েছে। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত। এখনও হাতে সময় আছে।’  

এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর পর্যন্ত জেলার ১১টি আসনে ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপিতে সর্বাধিক ২৭টি। এ ছাড়া জামায়াত ১১টি ও স্বতন্ত্র ২১টিসহ অন্যন্য দল রয়েছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে কর্মী সমর্থকরা মনোনয়ন ফরম কিনেছেন। তিনি (সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ) যেহেতু নিজে আসেননি তাই বিষয়টি আমরা এত গুরুত্ব দিয়ে খেয়াল করিনি। এছাড়া গত দুই দিন মনোনয়নপত্র বিক্রিও হয়নি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন:

1

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

2

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

3

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

4

সাতক্ষীরায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

5

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

6

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ

7

অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ৭ দিনের মধ্যে

8

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

9

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

10

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

11

তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

12

‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে আসার কোনো য

13

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতারে আমেরিকার বিমান প্রতিরক্

14

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাটছেই না শিক্ষার্থীদের অনি

15

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

16

মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের ৪ নেতা

17

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

18

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, মারা গেলেন যাত্রী

19

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

20
সর্বশেষ সব খবর