Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুসার মাথা ভেদ করে গুলি লাগে দাদির পেটে, বেঁচে আছে শিশুটি

মুসার মাথা ভেদ করে গুলি লাগে দাদির পেটে, বেঁচে আছে শিশুটি

চব্বিশের ১৯ জুলাই রাজধানীর রামপুরায় আন্দোলন চলাকালে বাসার গেটের ভেতরে থাকা অবস্থায় পুলিশের ছোঁড়া গুলি লাগে মুসার মাথায়। গুলি ওর মাথার একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে আমার মায়ের (মুসার দাদি) পেটে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান, তবে অলৌকিকভাবে বেঁচে যায় মুসা।— এমনটি বলছিলেন মুসার বাবা মোস্তাফিজুর রহমান।

সোমবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে জবানবন্দিতে এ কথা বলেন মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান বলেন, ওই দিন গুলিতে মুসার মাথার খুলির একপাশ উড়ে যায়। পরে সেখানে কৃত্রিম খুলি বসানো হয়। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে শরীরের ডান পাশ প্যারালাইজড হয়ে গেছে। সবকিছু বুঝতে পারে মুসা, কিন্তু কথা বলতে বা স্বাভাবিকভাবে খেতে পারে না— এখন সে একপ্রকার বোবা শিশুর মতো।

এদিন সাক্ষ্য ও জেরা শেষে সাংবাদিকদের মোস্তাফিজুর রহমান বলেন, ছয় বছর বয়সী আমার ছোট্ট ছেলে মুসার স্বপ্ন ছিল পাইলট হওয়া। তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিলাম। সবসময় বলতো, আমি পাইলট হবো। কিন্তু এক মুহূর্তেই সবকিছু ওলটপালট হয়ে গেলো।

মুসার বাবা বলেন, আইসক্রিম খাওয়ার বায়না ধরেছিল মুসা। তাই আমার মায়ের (মুসার দাদি) সঙ্গে আইসক্রিম কিনতে দোকানে যায় মুসা।আইসক্রিম নিয়ে বাসার গেট পার হওয়ার সময় হঠাৎ পুলিশের গুলি মুসার মাথায় লাগে। গুলি ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে মায়ের পেটে লাগে। পরে তিনি মারা যান। তবে অলৌকিকভাবে বেঁচে যায় শিশু মুসা।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার ফেসবুক পেজে শিশু মুসার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় নিজ বাসা থেকে বাবা ও দাদির সঙ্গে আইসক্রিম কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয় মুসা। ঘাতকের বুলেট মাথার একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে দাদির পেটে লাগে। দাদি শহীদ হন, কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায় মুসা।

তিনি লিখেছেন, আমাদের জুলাই অজস্র বীরত্বগাঁথা ও ত্যাগের বিনিময়ে অর্জিত। এ ত্যাগ ও কোরবানি বৃথা যেতে দেবে না এ জাতি, ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭

1

টানা চতুর্থ মাসের মতো পতনের ধারায় দেশের রফতানি খাত

2

হাদি হত্যা মামলা: মোটরসাইকেল নম্বরের ভুলে আটক হান্নানের জামি

3

বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না ভারত: রাজনাথ

4

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

5

‘জুলাই ঐক্য’র ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

6

হাদি হত্যার বিচার এ সরকারের মেয়াদেই শেষ করা হবে: স্বরাষ্ট্র

7

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

8

হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিব

9

মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের ৪ নেতা

10

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

11

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

12

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

13

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

14

হাফ ভাড়া না নেওয়ায় শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস

15

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল

16

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

17

আবারও দেশে ভূমিকম্প

18

গাজা পুনর্গঠনে ইসরায়েল কি খরচ বহন করবে, জানতে চেয়ে চাকরি হার

19

জিপিএ-৫ ও পাসে মেয়েরা এগিয়ে

20
সর্বশেষ সব খবর