Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে পুলিশ চাইল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ডিসিদের চাই হেলিকপ্টার ও নতুন গাড়ি

নির্বাচনে পুলিশ চাইল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ডিসিদের চাই হেলিকপ্টার ও নতুন গাড়ি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা। যদি পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া সম্ভব না হয়, তবে পুলিশকেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি তুলেছেন তারা। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ডিসি-এসপিদের সম্মেলনে এই দাবি জানানো হয়।

সম্মেলনে পুলিশ সুপাররা জানান, তারা প্রতিনিয়ত অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করছেন। তবে নির্বাচনের সময় যানবাহন সংকট ও পর্যাপ্ত জনবলের অভাব রয়েছে। একই দিনে দুটি নির্বাচন পরিচালনা করাকে তারা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এছাড়া বিগত নির্বাচনগুলোতে পুলিশের বাজেটে বৈষম্য ছিল উল্লেখ করে এবার বাজেট বাড়ানোর দাবি জানান তারা। নির্বাচনের দিন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তার জন্য পুলিশের পরিবর্তে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখার সুপারিশও করা হয়।

অন্যদিকে জেলা প্রশাসকরা আইনশৃঙ্খলা ও নির্বাচনী পরিবেশ রক্ষায় তাদের বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন। মাঠ পর্যায়ে এখনো যেসব বৈধ অস্ত্র রয়ে গেছে, সেগুলো দ্রুত উদ্ধারে ইসির সহযোগিতা চান তারা। দুর্গম অঞ্চলে যাতায়াতের জন্য হেলিকপ্টার সুবিধা এবং যেসব উপজেলায় গাড়ি পুড়ে গেছে, সেখানে নতুন গাড়ি বরাদ্দের দাবি জানানো হয়। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং অপতথ্য প্রচারকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তা মোকাবিলায় জোর দেন ডিসিরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

1

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

2

ন্যায়ভিত্তিক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অ

3

আমদানি হলেও দেশি পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

4

নির্বাচন নাকি বন্দুকের মুখে নাটক

5

থেমে গেল রাজনীতির মহাকাব্য, বাংলার আকাশে নক্ষত্রপতন

6

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

7

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

8

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

9

দেশের ১৯ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

10

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭

11

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

12

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

13

গাজা পুনর্গঠনে ইসরায়েল কি খরচ বহন করবে, জানতে চেয়ে চাকরি হার

14

গুজব ঠেকাতে বিশেষ সাইবার সেলের যাত্রা শুরু

15

বাংলাদেশ ব্যাংকের ইডি নিযুক্ত হলেন আরিফুজ্জামান

16

রাজধানীতে ফ্লাইওভারের ওপর থেকে হাত বোমা নিক্ষেপ, নিহত ১

17

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

18

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

19

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

20
সর্বশেষ সব খবর