Deleted
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না : চিকিৎসক

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না : চিকিৎসক

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন। তার চিকিৎসা–সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে কমপক্ষে ৭২ ঘণ্টা না পেরোলে সুনির্দিষ্ট কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ।

গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

আজ শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ডা. আরিফ মাহমুদ গণমাধ্যমকে বলেন, “ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদ্‌যন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুব খারাপ। তাই, এক কথায় এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনে অপেক্ষার সময় আরও দীর্ঘ হতে পারে।” 

ডা. আরিফ মাহমুদ আরও বলেন, মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির হয়ে আছে। তবে এর ইতিবাচক দিক হলো—তার শরীরের অন্যান্য অঙ্গ এখনো কার্যকর রয়েছে। 

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাই মিলে একসাথে দেশ গড়ার সময় এসেছে: তারেক রহমান

1

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

2

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ, চলছে দাফনের প্রস্তুতি

3

গাছ লাগিয়ে নতুন বছরের পথচলা শুরু করল বিডি ক্লিন কিশোরগঞ্জ

4

র‌্যাগিংয়ের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহ

5

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

6

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ

7

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

8

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

9

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

10

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

11

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

12

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

13

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

14

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

15

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

16

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

17

আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে ঠিক রাখতে হবে: প্রধান উপদ

18

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

19

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

20
সর্বশেষ সব খবর