Deleted
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদি আরবের মানুষ শেখ হাসিনাকে কাজ্জাব বলে : এ্যানি

সৌদি আরবের মানুষ শেখ হাসিনাকে কাজ্জাব বলে : এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সৌদি আরবে মানুষ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রশংসা করে। তিনি আরও উল্লেখ করেন, সেখানকার মানুষ শেখ হাসিনাকে কাজ্জাব বলে, যার অর্থ মিথ্যাবাদী। তারা খালেদা জিয়াকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করে এবং বলে, জিয়াউর রহমান মুসলিম উম্মাহর নেতা। এ্যানি বলেন, জিয়াউর রহমান দেশে-বিদেশে একজন জনপ্রিয় নেতা ছিলেন।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে বলেন, "পাকবাহিনীর বিরুদ্ধে আমাদের সাহসী ছেলেদের যুদ্ধ করতে হয়েছিল। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দেন। রেডিওতে ঘোষণা দিয়ে বলেন- যার যা আছে, সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। পাকিস্তানের বিরুদ্ধে আমরা এক ও ঐক্যবদ্ধ থাকবো। সেই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা। তিনি অস্ত্র হাতে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন বাংলার দামাল ছেলেদের।"

নিজের ওপর হওয়া নির্যাতনের কথা উল্লেখ করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "ছাত্ররাজনীতি করতে গিয়ে বহুবার জেল খেটেছি। আমাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার দুই ছেলের ওপর অত্যাচার চালানো হয়েছে। পুলিশ হামলা করেছে। বাড়িতে গিয়ে আমাকে গ্রেপ্তার করে পিটিয়ে থানায় নিয়ে গেছে। তারপরও আমি মাথা নত করিনি। আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো মানুষ নই।"

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, আবুল হাশেম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা নুরের

1

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফ

2

‘এ’ ক্যাটাগরিতে শীর্ষ ৮১ সরকারি কলেজ

3

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

4

আজহারীর বই নকলের অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ

5

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’

6

১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২

7

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

8

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

9

উদ্বেগজনক হারে কমছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী

10

এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে লড়বেন

11

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

12

তৃতীয়বারের মতো ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

13

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

14

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

15

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

16

বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

17

বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা

18

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি

19

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ১, সড়ক অবরোধ

20
সর্বশেষ সব খবর