Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাহিয়া মাহির 'রুহ’টা ভারতে !

মাহিয়া মাহির 'রুহ’টা ভারতে !

আড়াই বছরের শিশু ফারিশ চিত্রনায়িকা মাহিয়া মাহির জীবনের সবচেয়ে উজ্জ্বল আলোর অধ্যায়। সেই আলো থেকে গত ছয় মাস ধরে দূরে রয়েছেন তিনি। মা-ছেলের সরাসরি দেখা-সাক্ষাৎ হয় না। এই না দেখাদেখিতে প্রতিদিন নতুন করে কষ্টের অধ্যায় রচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলোঝলমলে নগরীতে থেকেও তাঁর সবকিছু ফাঁকা মনে হয়। কারণ, তাঁর ‘রুহ’ পড়ে আছে ভারতে। ছোট্ট ছেলে ফারিশকে নিজের রুহ বলে সম্বোধন করেছেন মাহি।

সন্তান জন্মের পর অভিনয় কমিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। মাহির জীবনের পুরোটা সময় ছেলেকে ঘিরেই ছিল। কখনো ফারিশের হাত ধরে হাঁটা, কখনো খেলাধুলা, আবার মাঝেমধ্যে ভিডিওতে ধরা সেই হাসিখুশি মুহূর্ত—সবকিছু ছিল যেন এক অমূল্য সম্পদ। এখন সেই স্মৃতিগুলোই তাঁকে বাঁচিয়ে রাখে, আবার কষ্টও দেয়।

ছয় মাসের বেশি সময় ধরে মাহিয়া মাহি আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। আজ শনিবার মাহিয়া মাহি তাঁর ফেসবুক পেজে একাধিক স্থিরচিত্র পোস্ট করে কান্নার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, "আমার রুহটা ইন্ডিয়ায়, আর আমি আমেরিকায়।" জানা গেছে, ফারিশ ভারতে তার বাবার কাছে আছে। মা–ছেলের যোগাযোগের একমাত্র মাধ্যম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ভিডিও কল। ফারিশ পর্দায় হাসলে মাহির চোখ ভিজে ওঠে। কখনো আবার কথার মধ্যেই থেমে যান তিনি। মাহি বলেন, "ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়। জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা করে। কিন্তু ভিডিও কলে কি আর তা সম্ভব! মনটা চায়, দৌড়ে গিয়ে ছেলেটাকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরি।"

মাঝেমধ্যে রাতে ঘুমাতে যাওয়ার আগে মাহির মন খারাপ হয়। ছোট্ট ছেলেটার কথা খুব মনে হয়। দূরদেশে একা বিছানায় শুয়ে তিনি নিঃশব্দে কাঁদেন। তারপর ধীরে ধীরে নিজের চোখ মোছেন। মাহি বলেন, "আর কিছুদিন, তারপরই ছেলের কাছে ফিরব।"

এদিকে যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও মাহির কথা স্পষ্ট, কিছু প্রয়োজনীয় কাজ শেষ করতেই তাঁর এই দূরে থাকা। নিউইয়র্কে যাওয়ার পর প্রথম দিনের ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, "ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।" মানুষ ভেবেছিল, তিনি হয়তো দেশত্যাগ করছেন চিরতরে। অথচ তাঁর মন তো আটকে ছিল ছেলের কাছে, বাংলাদেশের স্মৃতিতে।

মাহিয়া মাহি ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক করেন। তাঁর সর্বশেষ ছবি হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ছবিতে তাঁকে শাকিব খানের মায়ের চরিত্রে দেখা গেছে। ব্যক্তিগত জীবনে তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। ২০২৩ সালের ২৮ মার্চ তাঁদের সংসারে পুত্রসন্তান ফারিশের জন্ম হয়। দেড় বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন মাহি। পরে স্বামী রাকিব সরকারের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে তিনি নিশ্চিত করেন, রাগের মাথায় তখন বিচ্ছেদের কথা বলেছিলেন; আসলে তাঁদের বিচ্ছেদ হয়নি।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

1

ইউরোপ—আমেরিকায় ইসলামের পুনর্জাগরণ: এক নবদিগন্তের সূচনা

2

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা জন্য প্রস্তুত হামাস ও ইসরায়

3

রক্তে প্লাটিলেট কমে গেলে কী খাবেন ?

4

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সুখবর দিলেন ইতালির রাষ্ট্রদূত

5

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

6

সালমানের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ, অবরুদ্ধ ৫৪ কোটি টাকা

7

সাংবাদিক ও সোর্সের আড়ালে ‘আওয়ামী ক্যাডার’ ফরহাদ: সাতক্ষীরায়

8

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

9

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

10

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২ ডিগ্রি

11

বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন

12

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

13

হামজাদের বিজয়ে তারেক রহমানের উচ্ছ্বাস প্রকাশ

14

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

15

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন স্বরাষ্ট্র

16

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

17

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

18

গুজব ঠেকাতে বিশেষ সাইবার সেলের যাত্রা শুরু

19

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

20
সর্বশেষ সব খবর