Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স্বামী পলাতক

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স্বামী পলাতক

জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় যৌতুকের অর্থ না পেয়ে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় স্ত্রী সালেহা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের উড়াডি গ্রামে বুধবার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালেহার স্বামী রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে যৌতুকের অর্থ দাবি করে স্ত্রী সালেহার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গত বুধবার পারিবারিক কলহের এক পর্যায়ে রফিকুল সালেহার শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর সালেহাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, সালেহার সারা শরীরে মারাত্মক পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে এবং তার অবস্থা সংকটাপন্ন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তবে এ পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রফিকুল ইসলাম পলাতক রয়েছে।

যৌতুক এবং নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড

1

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

2

মেসির জোড়া অ্যাসিস্টে শিরোপা জিতলো ইন্টার মায়ামি

3

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

4

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

5

‘এ’ ক্যাটাগরিতে শীর্ষ ৮১ সরকারি কলেজ

6

বেগম জিয়া-তারেক রহমানের নিরাপত্তা প্রধান শামছুল ইসলাম

7

জোবায়েদ হত্যাকাণ্ড, প্রধান সন্দেহভাজনকে থানায় দিলেন তাঁর মা

8

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

9

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

10

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

11

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

12

ব্যারিস্টার ফুয়াদের সামনে বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের চ

13

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

14

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা জন্য প্রস্তুত হামাস ও ইসরায়

15

১৬ মাস পর 'ঝড় তুলতে' পাবনায় গেলেন রাষ্ট্রপতি !

16

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

17

লোকায়ন জাদুঘরের সংগ্রহে মুগ্ধ, ইকো ইউনিভার্সিটি নিয়ে আশাবাদ

18

তারেক রহমানকে স্বাগত জানালেন মিজানুর রহমান আজহারি

19

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

20
সর্বশেষ সব খবর