Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টাঙ্গাইল-৫: টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

টাঙ্গাইল-৫: টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম আসার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে। 'বহিরাগত' প্রার্থী মানা হবে না—এমন স্লোগানে বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকেরা শহরে বিক্ষোভ প্রদর্শন ও মশাল মিছিল করেছেন।

​মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

​বক্তারা অভিযোগ করে বলেন, "দীর্ঘদিন ধরে যারা স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং দলের দুঃসময়ে রাজপথে ছিলেন, তাদের বঞ্চিত করে হঠাৎ করে একজন 'বহিরাগত' নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রের এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নেবে না।"

​বিক্ষোভে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, বিএনপি নেতা মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী।

​সমাবেশ থেকে তারা অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পুনর্বিবেচনা করে স্থানীয় নেতৃত্বকে মূল্যায়নের জন্য দলীয় হাইকমান্ডের কাছে জোর দাবি জানান।

​এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্

1

রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত

2

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

3

মেসির জোড়া অ্যাসিস্টে শিরোপা জিতলো ইন্টার মায়ামি

4

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

5

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় অগ্রগতি

6

গণভোটের রায় না মানলে জনগণ প্রত্যাখ্যান করবে: আখতার হোসেন

7

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

8

ভূমিকম্প নিয়ে আবারও ভুল সংবাদ দিল আবহাওয়া অফিস

9

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

10

ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

11

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

12

আজহারীর বই নকলের অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ

13

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

14

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

15

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

16

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

17

প্লট জালিয়াতি, হাসিনা রেহানা ও টিউলিপের কারাদণ্ড

18

আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য: পী

19

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

20
সর্বশেষ সব খবর