Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নদীমাতৃক গ্রামজীবন থেকে পালতোলা নৌকার বিদায়

নদীমাতৃক গ্রামজীবন থেকে পালতোলা নৌকার বিদায়

নদীমাতৃক বাংলাদেশের গ্রামজীবনকে একসময় পথ দেখাত নদী আর নৌকা। এই নৌকাই ছিল মানুষের আদি বাহন, জীবিকা ও যাতায়াতের প্রধান ভরসা। নদী ছিল জীবনের ছন্দ, আর সেই ছন্দের রঙিন পর্দা ছিল পালতোলা নৌকা। যে নৌকা বাতাসে পালে দোলা দিয়ে ছুটে যেত—মানুষের হৃদয়ে আনন্দ, স্বপ্ন আর সুরের ঢেউ তুলত। কিন্তু সময়ের বিবর্তনে আবহমান সেই লোকজ সৌন্দর্য আজ বিলীন হওয়ার পথে। গাইবান্ধার পূর্বদিকে ছোট যমুনা নদীবেষ্টিত কামার জানি ও হরিপুর এলাকার, ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে একসময় নদীর বুক ভরে ছিল সারি সারি পালতোলা নৌকায়। পদ্মা, যমুনা, তিস্তা ব্রহ্মপুত্র সহ দেশের নানা নদীতে রঙিন পাল উড়িয়ে ছুটে চলত শত শত নৌকা। স্বচ্ছ জলে পালের ছায়া, বাতাসে পাল ধরে পতপত শব্দ, মাঝির দরাজ কণ্ঠে ভাটিয়ালি গান —সব মিলিয়ে নদীর বুকে তৈরি হতো অপার শান্তির মায়াবী মঞ্চ। পনেরো বিশ বছর আগেও নদীপাড়ে দাঁড়িয়ে দূর থেকে পালের নৌকার ছন্দবদ্ধ চলা দেখলে মন নেচে উঠত। মাঝনদী থেকে ভেসে আসা ভাটিয়ালির সুর গ্রামবাসীর মন কাড়ত প্রতিদিন।

গাইবান্ধা জেলার সাতটি উপজেলাজুড়ে ছোট-বড় শতাধিক নদী। ঘাঘট, তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র—সব নদীর বুকে একসময় ছিল পালতোলা সাম্পান, গয়না, কোষা, পেটকাটা নাও, বোঁচা নাওসহ হরেক রকমের নৌকা। ৯০-এর দশক পর্যন্ত বড় বড় পালতোলা নৌকা পাট, ধান ও চাল নিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে যাতায়াত করত। তখন ইঞ্জিনচালিত নৌকা ছিল হাতে গোনা; বাতাসের শক্তিতেই পাল তুলে নৌকা ছুটে যেত। কামারজানী নৌবন্দর এলাকায় মাছের ঘাটপাড়ের এক চায়ের দোকানে দেখা মিলল প্রায় ৭৫ বছর বয়সী নৌকা মাঝি জমসের হাওয়ালদারের। তার মুখে শুনতে পেলাম বিলুপ্তির বেদনাময় গল্প—

“এখন তো আধুনিক যুগ। স্যালো–ইঞ্জিন নৌকার দাপট। আমরা একসময় পাল তুলে নৌকা চালাতাম। ধান, চাল, পাট—সব নিয়ে দূরে যেতাম। নৌকায় বসে ভাটিয়ালি গাইতাম, নদী ছিল আমাদের ঘর। সেই আনন্দের দিনগুলা এখন আর নাই। নদীতে পালতোলা নৌকাই আর চোখে পড়ে না।” তার কণ্ঠে সেই দীর্ঘশ্বাস যেন সময়ের হারিয়ে যাওয়া ইতিহাসকে জাগিয়ে তোলে।

অভিমানে যেন নদীগুলোও শুকিয়ে যাচ্ছে। আষাঢ়-শ্রাবণ ছাড়া পানি নেই বললেই চলে। তখন যে কয়টি নৌকা চলে—সেগুলোও ইঞ্জিনচালিত। রঙিন পালের নৌকা আজ স্মৃতি, গল্প আর ছবির অ্যালবামে সাজানো ইতিহাস। পালতোলা নৌকা শুধু যানবাহন ছিল না—এ ছিল এক বিশাল লোকসংস্কৃতি, ছিল বাংলার গ্রামজীবনের প্রাণ। মাঝিদের ভাটিয়ালি, মানুষকে নদীর ওপাড়-এপাড়ে পৌঁছে দেওয়ার দৃপ্ত সময়, আর বাতাসে দুলতে থাকা পালের রঙ্গে রঙ্গে সাজানো জীবন—সবই আজ হারিয়ে যাচ্ছে যান্ত্রিক সভ্যতার অতলে।

শেষ কথা আজ নদীর ধারে দাঁড়ালে সেই রঙিন পালের সমারোহ আর দেখা যায় না। চোখে পড়ে শুধু নীরবতা, যান্ত্রিকতার শব্দ, আর স্মৃতির ঢেউ। তবু যারা সেই সময় দেখেছেন—তারা জানেন, পালতোলা নৌকার অপার্থিব সৌন্দর্য আর আনন্দের তুলনা নেই। বাংলার এই ঐতিহ্য ছিল এক ধরনের শিল্প, এক ধরনের জীবন—যা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সময়ের স্রোতে। এখন আর পালতোলা নৌকা চোখে পড়ে না—এ যেন পুরো নদীমাতৃক বাংলাদেশের হারিয়ে যাওয়া শ্বাস।

লেখক: সরকার শাহাদত হোসেন
সাংবাদিক ও কলামিস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট,

1

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায়

2

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

3

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

4

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

5

২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ

6

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

7

দেশের বাজারে আবারো কমল স্বর্ণের দাম

8

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

9

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

10

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

11

বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

12

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

13

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

14

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

15

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

16

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

17

৩০০ ফিটের আবর্জনা অপসরণ করছে বিএনপির নেতাকর্মীরা

18

কেউ পাথর মারলে ফুল আর গালি দিলে আমরা সালাম দেব: হাসনাত

19

জুলাই আন্দোলনে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ৮ জনের পরিচয় শনাক্ত

20
সর্বশেষ সব খবর