Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় কাজু মিয়া পিপিএম পদকে ভূষিত

কুমিল্লায় কাজু মিয়া পিপিএম পদকে ভূষিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৪০ মামলার এক আসামিসহ অস্ত্রধারী তিন আসামিকে ধরে পিপিএম পদকে ভূষিত হলেন পুলিশের এস আই খাজু মিয়া।

অসীম সাহসিকতা, পেশাদারিত্ব এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়াকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 
গত ৩ জুন ২০২৫ তারিখে এক ঝুঁকিপূর্ণ অভিযানে তিনি অসীম সাহসিকতা ও দায়িত্ববোধের পরিচয় দেন, যার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ সদর দপ্তর তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার ওই দিন রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে সদর দক্ষিণ থানার টমছমব্রিজ এলাকায় টহলকালে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেন এসআই খাজু মিয়া। কিন্তু গাড়িটিতে থাকা তিন যাত্রী পালানোর চেষ্টা করে। এ সময় তাদের একজন পুলিশের দিকে অস্ত্র তাক করে গুলি করার চেষ্টা করে।

তাৎক্ষণিকভাবে এসআই খাজু মিয়া তার সঙ্গীয় ফোর্সসহ পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। পরিস্থিতির এক পর্যায়ে তিনি নিজেও আহত হন, তবে দমে যাননি। সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়ে তিনি তিনজন দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. খাইরুল হাসান (৩০) ৪০টি মামলার আসামি এবং যার ডান হাতে ছিল একটি বিদেশি পিস্তল। মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮), ১৬টি মামলার আসামি। মো. সোহাগ মোল্লা (৩৫), ১৪টি মামলার আসামি। এই সময় অভিযানস্থল থেকে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি অজ্ঞাত সিএনজি চালকের সহযোগিতায় ঈদুল আজহা উপলক্ষে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পদুয়ার বাজারের দিকে যাচ্ছিল।

অভিযানে অসামান্য সাহসিকতা, বীরত্ব ও দায়িত্ববোধের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়াকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদকে ভূষিত করেছে।

কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “এসআই খাজু মিয়া আমাদের জেলার গর্ব। তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা তাঁর এই প্রাপ্য স্বীকৃতির জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”

কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার এই অনন্য দৃষ্টান্ত পুলিশ বাহিনীতে এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায়

1

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

2

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

3

বেরোবিতে যৌন নিপীড়ক শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবি

4

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

5

স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে—চট্টগ্রাম বিভ

6

জামায়াত কার্যালয় থেকে সরকারি সার ও বীজ উদ্ধার

7

আদালতের ‘পেশকার’ সেজে রায় পাইয়ে দেওয়ার টোপ: ৭৫ হাজার টাকা হা

8

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

9

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

10

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

11

তা‌রেক রহমা‌দের দে‌শে ফেরা‌কে কেন্দ্র ক‌রে ডিএমপির ট্রাফিক ন

12

লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কা

13

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা

14

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

15

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

16

তারেক রহমান ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরক

17

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

18

অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ৭ দিনের মধ্যে

19

শেষ দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই; ইসিতে আপিল শুরু কাল

20
সর্বশেষ সব খবর