Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে—চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে—চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন মন্তব্য করেছেন যে, স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এর সাথে বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ সমন্বয় ঘটাতে পারলে গ্রামীণ অর্থনীতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, লাগসই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিতে একটি সম্ভাবনাময় খাত হিসেবে এগিয়ে যাওয়া যেতে পারে। এতে যেমন দেশের সামগ্রিক উন্নতি হবে, তেমনি স্থানীয় কৃষকরাও বিশেষভাবে উপকৃত হবেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। স্থানীয় কৃষি ও অর্থনীতির বিকাশের লক্ষ্যে স্থানীয়ভাবে উৎপাদিত লাগসই প্রযুক্তির উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি অধিদপ্তরের পরিচালক প্রমোদ কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, আবদুল্যাহ আল বাকি সহ অনেকে উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসচালক থেকে প্রেসিডেন্ট: কে এই নিকোলাস মাদুরো?

1

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে: গোল

2

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

3

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

4

হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরান

5

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

6

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

7

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

8

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

9

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

10

যেসব পানীয় খালি পেটে উপকারী

11

ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ রূপ নিয়েছে গভীর নিম্নচাপ, জানুন অবস্থান

12

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

13

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

14

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

15

তৃতীয়বারের মতো ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

16

দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে মায়ের শেষ

17

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা:

18

ঢাবির কেন্দ্রীয় মাঠে নারী শিক্ষার্থীদের প্রবেশে বাধা

19

সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস: তারেক

20
সর্বশেষ সব খবর