Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

বয়কটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর থেকেই ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য পাকিস্তানকে আহ্বান করে আসছে আইসিসি। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, তারা ম্যাচটি না খেলার ব্যাপারে দৃঢ় অবস্থানে। এই অবস্থায় গতকাল পিসিবির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও ইমরান খাজার মধ্যকার বৈঠক হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। জিও নিউজের খবরে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং বিসিবির অভিযোগগুলো সমাধানের জন্য একটি সূত্র (ফর্মুলা) তৈরি করা হয়েছে।

প্রায় পাঁচ ঘণ্টার বৈঠক শেষে নাকভি আশ্বাস দিয়েছেন, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলা যায় কি না তারা ভেবে দেখবেন। তিনি আগামী দুই দিনের মধ্যে শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করে দিকনির্দেশনা চাইবেন। ম্যাচটি খেলা হবে কি না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।  খবরে আরও বলা হয়, ঘটনার অগ্রগতির জন্য আজ বিকেলে পিসিবি, আইসিসি ও বিসিবি কর্মকর্তারা আবার যোগাযোগ করবেন এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

হ্যান্ডশেক বিতর্ক ও বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাবলির ধারাবাহিকতায় পাকিস্তান গত ১ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। পুরো টুর্নামেন্ট বয়কটের পরিকল্পনা মাথায় থাকলেও পাকিস্তান সরকার এক্সে এক পোস্টে জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না। কারণ হিসেবে ৫ ফেব্রুয়ারি শেহবাজ শরিফ বাংলাদেশকে বাদ দেওয়ার ও খেলার মাঠে ভারতের রাজনীতি টেনে আনার কথা উল্লেখ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

1

ভোটের জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল ৯২ হাজার

2

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

3

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

4

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

5

ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির

6

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

7

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

8

রক্তে প্লাটিলেট কমে গেলে কী খাবেন ?

9

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

10

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা:

11

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

12

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

13

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

14

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

15

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান

16

জকসু নির্বাচনে বাজিমাত: বিপুল ভোটে এজিএস হলেন সাতক্ষীরার মাস

17

বুধবার সংবাদ সম্মেলন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

18

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

19

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

20
সর্বশেষ সব খবর