Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে দেশগুলো নিজেদের প্রতিরক্ষা কৌশল আরও জোরদার করছে। এর ফলে সামরিক নেতৃত্বের প্রতিযোগিতাও তীব্র হচ্ছে। সম্প্রতি ‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২৬’ প্রকাশিত হয়েছে। ৬০টিরও বেশি সূচকের সামরিক সক্ষমতার ওপর ভিত্তি করে বিশ্বের ১৪৫টি দেশের তালিকা তৈরি করা হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স জানিয়েছে, ০.০০০-এর যত কাছাকাছি স্কোর হবে, সেটি তত শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে বিবেচিত হবে।

 এই র‍্যাঙ্কিং তৈরি করার সময় সামরিক সরঞ্জাম, সৈন্য সংখ্যা, আর্থিক অবস্থা, ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদসহ ৬০টিরও বেশি উপাদান বিবেচনা করা হয়।
সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র ০.০৭৪১ স্কোর নিয়ে টানা ২০০৫ সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাশিয়া (০.০৭৯১) ও চীন (০.০৯১৯)।
ভারত ও দক্ষিণ কোরিয়া যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে থেকে শীর্ষ পাঁচে জায়গা ধরে রেখেছে, যা আগের বছরের মতোই অপরিবর্তিত রয়েছে।
 
ফ্রান্স ২০২৪ সালে ১১তম ও ২০২৫ সালে সপ্তম হওয়ার পর ২০২৬ সালে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। জাপান এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছে। অন্যদিকে যুক্তরাজ্য ধীরে ধীরে পিছিয়ে গিয়ে ২০২৬ সালে অষ্টম স্থানে নেমে এসেছে, যা দুই বছর আগে ষষ্ঠ ছিল। অন্যদিকে ০.২২১১ স্কোর নিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ইতালি।
এছাড়া উল্লেখ্যযোগ্য আরও কয়েকটি দেশ হলো পাকিস্তান ২০২৫ সালে ১২তম স্থানে থাকলেও ২০২৬ সালে ০.২৬২৬ স্কোর নিয়ে ১৪তম স্থানে অবস্থান করছে। তালিকায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে জার্মানি। দেশটি ২০২৪ সালে ১৯তম স্থান থেকে উঠে ২০২৬ সালে ১২তম স্থানে উঠে এসেছে।
 
এছাড়া তালিকার ১১তম স্থানে ব্রাজিল, ১৩তম স্থানে ইন্দোনেশিয়া, ১৫তম স্থানে ইসরাইল, ১৬তম স্থানে ইরান, ১৭তম স্থানে অস্ট্রেলিয়া, ১৮তম স্থানে স্পেন, ১৯তম স্থানে মিশর ও ২০তম স্থানে ইউক্রেন। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৭তম স্থানে।
 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

1

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

2

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

3

রাজধানীতে এবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

4

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

5

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

6

টাকা আত্মসাতের অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া

7

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

8

‘তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে ব

9

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

10

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

11

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

12

থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ

13

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

14

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমি

15

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক

16

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন

17

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

18

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

19

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

20
সর্বশেষ সব খবর