Deleted
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহবাগে জুম্মার নামাজ আদায়, বাড়ছে মানুষের ঢল

শাহবাগে জুম্মার নামাজ আদায়, বাড়ছে মানুষের ঢল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যোগ দিচ্ছেন নানান বয়সী ও শ্রেণী-পেশার মানুষ। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের ঢল। এদিকে শাহাবাগ চত্বরকে ‘শহীদ হাদি চত্বর’ ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরজমিনে দেখা যায়, সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও দুপুর দিকে মানুষের উপস্থিতি বেড়েছে কয়েকগুণ। এদিকে জুম্মার ওয়াক্তে শাহাবাগ মোড়েই জামায়াতে নামাজে অংশ নেন বিক্ষোভে অংশ নেওয়া মানুষরা। 

নামাজে ইমামতি করেন শায়খুল হাদিস জসিম উদ্দিন রহমানী। এসময় মোনাজাতে শরীফ ওসমান হাদীর জন্য দোয়া করা হয়।

এরআগে স্লোগানে স্লোগানে শাহবাগ চত্বর মুখরিত করে রাখেন বিক্ষোভকারীরা। 

এসময় তাদের ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘এই মুহুর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘তুমি কে আমি কে, হাদি, হাদি’  ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এরআগে শুক্রবার রাত থেকে শাহাবাগ মোড়ে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। এতে শাহাবাগ মোড় থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

1

এনসিপির মনোনয়ন পাওয়ার পর থেকে হুমকি পাচ্ছেন নুসরাত তাবাসসু

2

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

3

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

4

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২ ডিগ্রি

5

সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মা

6

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

7

চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি: নাহিদ ইসলাম

8

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন : ই

9

বেগম জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

10

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আম

11

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

12

বাড়ল এলপি গ্যাসের দাম

13

উৎসবমুখর পরিবেশে নেতাকে বরণে ঢাকামুখী জনস্রোত

14

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

15

অবৈধ অস্ত্রের ঝনঝনানি, দেশব্যাপী বাড়ছে খুন ও সহিংসতা

16

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

17

ভারত না চাইলে আমরা শেখ হাসিনাকে থামাতে পারবো না: পররাষ্ট্র উ

18

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

19

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

20
সর্বশেষ সব খবর