Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তিন দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে দেশের সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে আবারও ক্লাস বন্ধ হয়ে গেছে।

এর আগে ৯ নভেম্বর একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছিলেন শিক্ষকরা। পরে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে এসে ক্লাসে ফেরেন তারা।

দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় আবারও কর্মবিরতির ডাক দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। এবারের কর্মবিরতি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, ২৩ ও ২৪ নভেম্বর সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি পালনের পর ২৫ নভেম্বর থেকে টানা তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। দাবি আদায়ে অগ্রগতি না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে সংগঠনের।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

1

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

2

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’

3

‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউ

4

কবে নাগাদ নামছে শীত, জানাল আবহাওয়া অফিস

5

আবারও আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

6

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

7

অস্তিত্ব সংকটে সাভারের ‘গোলাপ গ্রাম’

8

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

9

২০২৬ সালে কতদিন সরকারি ছুটি, জানালেন প্রেস সচিব

10

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

11

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

12

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭

13

৪৫৩ পৃষ্ঠার রায়, ঘোষণা হবে ৬ ভাগে

14

সুনামগঞ্জে বিএনপির কৌশলী ‘দ্বৈত’ আর বিদ্রোহী ‘স্বতন্ত্র’: ৫

15

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

16

হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

17

৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে কেন পালালেন আলী রীয়াজ? মোশাররফ

18

কৃষি কর্মকর্তাকে মারধর করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

19

পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র: আব্দুস

20
সর্বশেষ সব খবর