Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরিণতি কী?

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরিণতি কী?

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমানের গর্জন আর কারাকাসের রাজপথে ডেল্টা ফোর্সের ঝটিকা অভিযান—শনিবার ভোররাতের এই নাটকীয় ঘটনার মধ্য দিয়ে পতন ঘটল নিকোলাস মাদুরোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এখন যুক্তরাষ্ট্রের জিম্মায়।

পানামার ম্যানুয়েল নরিগা, ইরাকের সাদ্দাম হোসেন কিংবা হন্ডুরাসের জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের পর মাদুরো হলেন যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া সর্বশেষ রাষ্ট্রপ্রধান। এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন—মাদুরোর কপালে আসলে কী ঘটতে যাচ্ছে? ইতিহাস কী বলে?

অভিযানের নেপথ্যে: শনিবার ভোরে ভেনেজুয়েলার সেনাঘাঁটি, বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মাদুরোকে আটককারী সেনাসদস্যদের সুরক্ষা নিশ্চিত করতেই এই বোমাবর্ষণ করা হয়। সিবিএস নিউজের তথ্যমতে, মার্কিন সেনাবাহিনীর সন্ত্রাসদমন ইউনিট ‘ডেল্টা ফোর্স’ এই অভিযান পরিচালনা করে।

মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল অভিযোগ ‘নার্কো-টেররিজম’ বা মাদক-সন্ত্রাসবাদ। সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মাদুরোর বিরুদ্ধে কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গঠন করা হয়েছে। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫ কোটি ডলার।

ইতিহাসের আয়নায় মাদুরোর সম্ভাব্য পরিণতি: মাদুরোর ভবিষ্যৎ বুঝতে হলে তাকাতে হবে যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া পূর্বসূরিদের দিকে।

১. ম্যানুয়েল নরিগা (পানামা): ১৯৮৯ সালে মার্কিন নাগরিকদের সুরক্ষা ও মাদক ব্যবসার অভিযোগ তুলে পানামায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জেনারেল নরিগাকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে যাওয়া হয়। ‘মায়ামি কেলেঙ্কারিতে’ তার বিচার হয় এবং দীর্ঘ সময় কারাভোগের পর ২০১৭ সালে পানামার কারাগারেই তার মৃত্যু হয়। মাদুরোর বিরুদ্ধেও নরিগার মতোই মাদক পাচারের হুবহু অভিযোগ এনেছেন ট্রাম্প।

২. সাদ্দাম হোসেন (ইরাক): ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্রের (যা পরে পাওয়া যায়নি) অভিযোগে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র। সাদ্দাম হোসেনকে গর্ত থেকে আটক করা হয়। পরে ইরাকি আদালতে মানবতাবিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড হয় এবং ২০০৬ সালে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। মাদুরোর বিরুদ্ধেও সাদ্দামের মতো মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে।

৩. জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ (হন্ডুরাস): সদ্য সাবেক এই প্রেসিডেন্টকে ২০২২ সালে মাদক ব্যবসার অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৫ সালের ডিসেম্বরে এক নাটকীয় মোড়ে ট্রাম্প তাকে ক্ষমা করে দেন।

মাদুরোর জন্য ট্রাম্পের ছক কী? বিশ্লেষকরা বলছেন, মাদুরোর পরিণতি নরিগার মতো হওয়ার সম্ভাবনাই বেশি। তাকে নিউইয়র্কের আদালতে বিচার করে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হতে পারে। তবে ট্রাম্প প্রশাসন তাকে ‘কার্টেল দে লস সোলেস’ নামক সন্ত্রাসী সংগঠনের নেতা হিসেবে চিহ্নিত করায়, তার বিচার প্রক্রিয়া আরও কঠোর হতে পারে।

দোহার হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বারাকাত আল জাজিরাকে বলেন, ‘‘যুক্তরাষ্ট্র প্রায়শই জোর করে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করেছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মাদুরোকে এভাবে আটক করা ভালো নজির নয়।’’

বাসচালক থেকে প্রেসিডেন্ট হওয়া মাদুরো নিজেকে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রকল্পের রক্ষক বলে দাবি করতেন। যুক্তরাষ্ট্রের ‘চক্ষুশূল’ এই নেতার শেষ গন্তব্য এখন মার্কিন আদালতের কাঠগড়া, নাকি অন্য কিছু—তা দেখার অপেক্ষায় বিশ্ব।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ, উত্তপ্ত কারওয়ান

1

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

2

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

3

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে র

4

শরীয়তপুরে কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

5

বিয়ে করবেন টলিউড জুটি দেব ও রুক্মিণী মৈত্র ?

6

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

7

ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

8

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ

9

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

10

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

11

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

12

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

13

বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

14

সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, বিপুল ক্ষতির মুখে ভারতীয়

15

নির্বাচনকে সামনে রেখে ১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

16

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

17

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

18

সাভারে পার্কিং করা বাসে আগুন

19

বাতিল হলো ফেনীর সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন

20
সর্বশেষ সব খবর