Deleted
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’

ঢাকা-৭ আসনের বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরান ঢাকার রাজনৈতিক অঙ্গন। যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার নমিনেশন না পাওয়ায় ক্ষুব্ধ তাঁর কর্মী-সমর্থকরা। তাঁরা অভিযোগ করছেন— পুরান ঢাকার ত্যাগী ও নির্যাতিত নেতাদের প্রতি চরম অবমূল্যায়ন করা হয়েছে।

দ্বিতীয় ধাপে ঘোষিত ৩৬টি আসনের তালিকায় ঢাকা-৭ এ ধানের শীষের প্রার্থী হিসেবে নাম এসেছে সাবেক ছাত্রনেতা, দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমানের। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেলে গুলশান কার্যালয়ে এ তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন ঘোষণার পর থেকেই ইসহাক সরকারের কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করছেন, যেখানে ইসহাক নিজেও অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপির একাংশের চলছে প্রতিবাদ ও তাঁর প্রতি সংহতির বার্তা।

এদিকে মনোনয়ন না পাওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন ইসহাকের ছেলে ইশফাক সরকার। বৃহস্পতিবার মধ্যরাতে বাবার হ্যান্ডকাপ পরা একটি ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তিনি লেখেন— "দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলেন না। ১৮ বছরে একটা মামলাও খায়নি, একদিন জেলেও যায়নি। এমন লোককে নমিনেশন দিয়েছেন। আর বললেন এটা দলের সিদ্ধান্ত। আমরা জানতে চাই, এই আত্মঘাতী সিদ্ধান্তগুলো কে নেয়?"

বাবাকে নিয়ে ছেলের আবেগঘন স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়। অসংখ্য নেতাকর্মী সেখানে মন্তব্য করে ইসহাক সরকারের প্রতি সমর্থন জানান। শুক্রবার সকালে ইসহাক সরকারও নিজের ভেরিফায়েড আইডিতে স্ট্যাটাসটি শেয়ার করে লেখেন— "আল্লাহ ভরসা।"

এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে ইসহাক সরকার মনোনয়ন ঘোষণা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "বেগম খালেদা জিয়া অসুস্থ, এমন সংকটময় সময়ে বিএনপি সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখেছিল। ঠিক সেই সময় হঠাৎ করে দল থেকে নমিনেশন ঘোষণা করা হয়েছে। নমিনেশন দুইদিন পরেও দেওয়া যেতো, তাহলে কেন এই সংকটময় সময় বেছে নিয়ে নেতাকর্মীদের প্রতি এমন আঘাত দেওয়া হলো?"

তিনি আরও বলেন, "পুরান ঢাকা হচ্ছে আন্দোলন-সংগ্রামের ঐতিহাসিক ঘাঁটি। এ অঞ্চলে যাঁরা বছরের পর বছর মামলায় জর্জরিত, নির্যাতিত, জেল-জুলুম সহ্য করেছেন, তাদের মধ্য থেকেই প্রার্থী চেয়েছিলেন স্থানীয়রা। কিন্তু যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এই এলাকার ভোটারও নন, অথবা পরে হয়েছেন। গত ১৮ বছর আন্দোলনের মাঠে তাকে দেখা যায়নি। তাঁর নামে একটি মামলাও নেই।"

ইসহাক অভিযোগ করেন, যাকে কখনো এলাকায় দেখা যায়নি। তারপরও তাঁকে চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন— "এতে কি আবারও মাইনাস ফর্মুলার ছায়া দেখছি না? নির্যাতিতদের বাদ দিয়ে যাঁরা ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাত করে ১৮ বছর ব্যবসা করেছেন, তাঁরাই এবার নমিনেশন পাচ্ছেন। এতে নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।"

মনোনয়ন প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, "আমরা হাইকমান্ডের কাছে অনুরোধ করছি, অবিলম্বে এই নমিনেশন বাতিল করে পুরান ঢাকার নির্যাতিত পরিবারগুলোর মধ্য থেকে কাউকে প্রার্থী করা হোক।"

এ সময় তারেক রহমানের প্রতিও ইসহাক সরাসরি আবেদন জানান। তিনি বলেন, "আপনি বলেছিলেন তিনটি ক্রাইটেরিয়া— নির্যাতিতদের মধ্যে থেকে প্রার্থী হবে, যারা মাঠে ছিল এবং যারা এলাকায় জনপ্রিয় তাদের মধ্য থেকে প্রার্থী হবে। কিন্তু আমরা দেখলাম তিনটির কোনোটিই মানা হয়নি। তাই জনগণ আমাদের বাধ্য করছে কথা বলতে।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

1

কিশোরগঞ্জে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্ম

2

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

3

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মোট ৬৪৫ আপিল, শুনানি শুরু আজ

4

মারা গেছেন ওসমান হাদি

5

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

6

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

7

তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

8

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

9

৪২ হাজার ভোটকেন্দ্রের ২৮ হাজারই ঝুঁকিতে

10

ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করল গিনেস বুক

11

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

12

ভারতে মুসলিম-খ্রিষ্টানদের ওপর সহিংসতা, ঢাকার উদ্বেগ প্রকাশ

13

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতা

14

ইনসাফভিত্তিক দেশ গড়তে আলেমদের সমর্থন চাইলেন তারেক রহমান

15

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

16

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

17

বর্বরতার নতুন দুয়ার খুলছে ইসরায়েল, বন্দিদের জন্য কুমির-ঘেরা

18

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট?

19

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

20
সর্বশেষ সব খবর