বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- বিএলডিপি’র (একাংশ) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং আগামী নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন বলে বিএনপি নিশ্চিত করেছে।...…
৮ দলীয় জোট তাদের বিভাগীয় সমাবেশ কর্মসূচি শেষ করেছে। আজ সোমবার লিয়াজোঁ কমিটির বৈঠকে আগামী নির্বাচনের আসন সমঝোতা ও নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হবে। নেতারা জানিয়েছেন, তৃণমূলে এই জোটের ব্যাপক সাড়া পড়েছে।...…
বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করা যায় না। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।...…
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার আকবর হোসেন বাবলু মানিকগঞ্জ-১ আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্যতা রাখা এবং অবৈধ উপায়ে মনোনয়ন বাগিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন এবং প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন।...…
ধর্ম ব্যবসায়ীর রাজনৈতিক প্রবণতার তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায়, তাদের আগে জানা দরকার বাসস্টেশন কোথায়? জনগণ এগুলো বোঝে।...…