Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশে ৩ উইকেট নিয়ে স্পিনারদের তালিকায় শীর্ষে বাংলাদেশের রিশাদ

বিগ ব্যাশে ৩ উইকেট নিয়ে স্পিনারদের তালিকায় শীর্ষে বাংলাদেশের রিশাদ

অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে বল হাতে ফের জাদু দেখালেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। আজ শুক্রবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে হোবার্ট হারিকেনসের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। ৪ ওভারের স্পেলে মাত্র ২৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রিশাদ। তাঁর এই বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করে অ্যাডিলেডকে ৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে হোবার্ট।

টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর আজ মাঠে নেমে স্বরূপে ফেরেন এই তরুণ লেগ স্পিনার। এই ৩ উইকেট শিকারের মাধ্যমে চলতি বিগ ব্যাশে রিশাদের মোট উইকেটের সংখ্যা দাঁড়াল ১১-তে। এই আসরে স্পিনারদের মধ্যে এটি যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপও সমান ১১টি উইকেট নিয়েছেন।

হোবার্টে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় হারিকেনস। জবাবে ব্যাট করতে নেমে হোবার্টের বোলারদের তোপে পড়ে ৯ উইকেটে ১৪১ রানেই থমকে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। রিশাদ তাঁর ব্যক্তিগত প্রথম ওভারের শেষ বলেই হ্যারি মানেটিকে শর্ট ফাইন লেগে ক্যাচ দিতে বাধ্য করেন। এরপর নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই জেমি ওভারটনকে স্টাম্পড করে সাজঘরে ফেরান।

শুরুর দুই ওভারে ২১ রান দিলেও পরের দুই ওভারে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি রিশাদ। শেষ দুই ওভারে মাত্র ৫ রান খরচ করে লুক উডের গুরুত্বপূর্ণ উইকেটটিও তুলে নেন তিনি। হোবার্টের হয়ে পেসার রিলে মেরেডিথ ও নাথান এলিসও টপ অর্ডারে ধস নামাতে বড় ভূমিকা রাখেন। অ্যাডিলেডের হয়ে লিয়াম স্কট ৯১ রানের অপরাজিত এক লড়াকু ইনিংস খেললেও দলের হার এড়াতে পারেননি।

রিশাদ হোসেনের এই পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটে তাঁর সামর্থ্যের জানান দিচ্ছে। হোবার্ট হারিকেনসের পরবর্তী ম্যাচ আগামী ১১ জানুয়ারি। বাংলাদেশি ভক্তরা এখন নিয়মিতভাবেই নজর রাখছেন ক্যাঙ্গারুর দেশে রিশাদের এই স্বপ্নীল পথচলার দিকে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

1

নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা

2

জামায়াতের প্রচারণায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ সদস্য

3

দেশনেত্রীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

4

জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বা

5

বাতিল হলো ফেনীর সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন

6

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

7

বিপিএলের নতুন সূচি: বাদ পড়ল চট্টগ্রাম পর্ব, ঢাকায় ফাইনাল ২৩

8

ভাতের পাতে কাঁচামরিচ: অভ্যাসে ক্ষতি নাকি লাভ? যা বলছেন বিশেষ

9

বন্ধুকে হত্যার পর রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ

10

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট?

11

এনসিপি ছাড়লেন ডা. তাসনিম জারা

12

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

13

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

14

আজ চাকসু নেত্রী সানজিদা ও ডাকসু জিএস ফরহাদের বিয়ে

15

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

16

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীত

17

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

18

৪২ হাজার ভোটকেন্দ্রের ২৮ হাজারই ঝুঁকিতে

19

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

20
সর্বশেষ সব খবর