Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুর সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর এটি তার প্রথম ঢাকার বাইরে যাত্রা।

এই সফরের শুরুতে তিনি বগুড়ায় যাবেন। সেখানে তাঁর সর্বশেষ সফর ছিল প্রায় ১৯ বছর আগে। বিএনপির গুলশান কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী রোববার সন্ধ্যার দিকে তারেক রহমান বগুড়ায় পৌঁছে একটি হোটেলে রাত্রিযাপন করবেন। 

পরদিন সকাল দশটায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির আয়োজিত গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি শেষে তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন।

বগুড়া জেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। 

প্রায় ১৯ বছর ১৮ দিন পর তাঁর এই আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফর উপলক্ষে জেলা বিএনপি ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভাও করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মোদির বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’: আস

1

হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে এলেন জুলাইযোদ্ধারা

2

পরিবেশ সূচকে উন্নতি রাতারাতি সম্ভব নয়, ধারাবাহিকতা প্রয়োজন:

3

ঢাকা ও আশপাশের জেলার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

4

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

5

বগুড়া-৭ খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়

6

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

7

খালেদা জিয়ার ইন্তেকালে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের শোক

8

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

9

কৃষকদের লোকসানে কমেছে আলু চাষ

10

এনসিপি ছাড়লেন ডা. তাসনিম জারা

11

গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র, বিবেচনা করছে সামরিক

12

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

13

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

14

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

15

সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনি

16

আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি

17

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

18

নির্বাচন ও গণভোট: সাত দিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিন

19

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

20
সর্বশেষ সব খবর