Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডের শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ১২ দিন পর মূল পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী ইমাম ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহায়তায় রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াছিন ভালুকা উপজেলার দক্ষিণ হবিরবাড়ি (কড়ইতলা মোড়) এলাকার গাজী মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে যান ইয়াছিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে তিনি গত প্রায় দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলার একাধিক মাদরাসায় ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন। তবে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে শেষ পর্যন্ত ডেমরা থেকে তাকে আটক করতে সক্ষম হয় ডিবি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন হত্যাকাণ্ডের পরিকল্পনা ও তাতে সরাসরি নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

দিপু হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

1

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

2

নোয়াখালী-৫: জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মা

3

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

4

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

5

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

6

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

7

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

8

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন পীর সাহেব চরমোনাই

9

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

10

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

11

নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড

12

নির্বাচনে বডি ক্যামেরার সংখ্যা ৪০ হাজার থেকে কিছুটা কমছে: অর

13

সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

14

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

15

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

16

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধ

17

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

18

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

19

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

20
সর্বশেষ সব খবর