Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আল্লাহ-রাসূলকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের জামিন নামঞ্জুর

আল্লাহ-রাসূলকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের জামিন নামঞ্জুর

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জের জেলা ও দায়দা জজ আদালতের বিচারক এসকেএম তোফায়েল হাসান এ রায় দেন।

এ সময় বেশ কিছু আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে আদালত চত্বরে মিছিল করেছেন।

বাউল শিল্পী আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী বলেন, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি হয় আবুল সরকারের। ওই জামিন শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। পরে ফৌজদারি বিধি মোতাবেক জেলা ও দায়দা জজ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বাউল শিল্পী আবুল সরকারের জামিন শুনানি হয়।

এতে আসামি পক্ষে জামিন শুনানিতে অংশ নেন হাইকোর্টের আইনজীবী শহিদুল ইসলাম, জহির আহমেদ, মো. সফিক উদ্দিন, মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী জিন্নত আলী, মো. সোরহাব হোসেন, মহীউদ্দিন স্বপন, কামরুল হাসান খোকন, হেলাল উদ্দিন আহমেদ, ফাতে ইবনে ঝন্টুসহ ১৫ থেকে ১৬ জন।


আর রাষ্ট্রপক্ষে জামিন শুনানিতে অংশ নেন সরকারি কৌঁসুলি নূরতাজ আলম বাহার। এ সময় উভয়পক্ষের যুক্তি তর্ক শেষে জেলা ও দায়দা জজ আদালতের বিচারক এসকেএম তোফায়েল হাসান বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী জিন্নত আলী বলেন, আবুল সরকার আদালতে দোষী প্রমাণিত হলে ২৯৫-এর ‘ক’ ধারায় দেশের প্রচলিত আইনে সবোর্চ্চ শাস্তি হচ্ছে ২ বছরের কারাদণ্ড অথবা জরিমানাসহ উভয়দণ্ড দিতে পারেন বিচারক।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

1

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

2

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

3

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

4

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান

5

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

6

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

7

গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

8

নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে সচিবদের সঙ্গে বসছে কমিশন

9

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: মাদুরোকে আটক ইস্যুতে ট্

10

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

11

জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্য

12

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

13

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

14

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

15

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

16

সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের

17

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

18

জুলাই গণহত্যা: হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

19

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

20
সর্বশেষ সব খবর