Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদিকে হত্যাচেষ্টা: র‍্যাবের হাতে গ্রেফতার মাসুদের ঘনিষ্ঠ সহযোগী দাঁতভাঙা কবির

হাদিকে হত্যাচেষ্টা: র‍্যাবের হাতে গ্রেফতার মাসুদের ঘনিষ্ঠ সহযোগী দাঁতভাঙা কবির

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে (৩০) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কবির পটুয়াখালী সদরের টিটকাটা এলাকার মৃত মোজাফফরের ছেলে। বর্তমানে কেরানীগঞ্জের আশ্বিনানগর এলাকায় বসবাস করেন। হাদিকে গুলির পরই গা ঢাকা দেন কবির, পালিয়ে ছিলেন ফতুল্লার এক স্বজনের বাসায়।

র‍্যাব ১১-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুই জনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)। এ ঘটনার পর দেশব্যাপী চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়। হাদির ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১ সঙ্গে সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এর ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি টিম ১৫ ডিসেম্বর রাতে ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় অভিযান পরিচালনা করে হাদি হত্যা চেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করে। 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত কবির ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী। বিভিন্ন মিডিয়াতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় কবির গত ৪ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সালের সঙ্গে বেশ কয়েকবার প্রবেশ করেন। ঘটনার পরপরই গ্রেফতার এড়ানোর জন্য অভিযুক্ত কবিরসহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেন। কবিরের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের স্ত্রী, শ্যালকসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি

1

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

2

টাকা ফেরতের চাপে আইনি লড়াইয়ের পথে তিশা

3

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

4

‘হ্যাঁ’ ভোট দিলে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হ

5

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

6

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

7

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

8

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

9

স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল

10

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

11

শরীয়তপুরে কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

12

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

13

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

14

বাড়বে শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

15

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

16

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

17

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

18

প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনা রেহানা টিউলিপের মামলার রায় ১ ড

19

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

20
সর্বশেষ সব খবর