Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সচিবালয়ে আন্দোলন, পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে

সচিবালয়ে আন্দোলন, পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে

২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করা সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের অন্তত চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে তাদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

হেফাজতে নেওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিন এবং অজ্ঞাত আরেকজন।

এরআগে, গতকাল একই দাবিতে প্রায় ৬ ঘণ্টা অর্থ উপদেষ্টাকে আটকে রাখেন বিক্ষোভকারীরা। পরে পুলিশি কড়া পাহারায় তিনি রাত আটটার দিকে বের হন। তখন আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে–এমন বার্তা পাঠানো হয়।

আন্দোলনকারীরা সেটি মানেননি। পরে আজ বিকেল ৩টায় দাবি মেনে জিও (সরকারি আদেশ) জারি করা হবে মর্মে প্রতিশ্রুতিও দেওয়া হয় কর্মকর্তা-কর্মচারীদের। সেটি কার্যকরের লক্ষ্যে আজও আন্দোলন করে আসছিল কর্মকর্তারা। 

বিকালে আন্দোলনকারীদের কয়েকজনকে তুলে নেয় পুলিশ। এ ঘটনা কেন্দ্র করে সচিবালয়ে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যোতির বিধ্বংসী ব্যাটিং ও রাবেয়ার ঘূর্ণিতে ডাচদের হারালো বা

1

ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

2

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

3

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

4

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

5

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

6

সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপির জরুরি বৈঠক

7

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

8

জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব

9

ডেঙ্গু কেড়ে নিল নোবিপ্রবি শিক্ষার্থীর জীবন

10

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

11

জমির বিরোধে ভাতিজার লাথিতে চাচা খুন

12

সাভারে পার্কিং করা বাসে আগুন

13

গণভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

14

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদ

15

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

16

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

17

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

18

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দি

19

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবি

20
সর্বশেষ সব খবর