Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গভীর রাতে নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা

গভীর রাতে নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে কনকনে শীতের তীব্রতা উপেক্ষা করে সারাদেশ থেকে পূর্বাচলের পুরো ৩০০ ফিটে আসছে নেতাকর্মী ও সাধারণ মানুষ।

এ সংবর্ধনায় যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর নরসিংদী জেলার শিবপুর উপজেলার আমতলা রাস্তায় হঠাৎ একটি গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় গাড়ির চালক গুরুতর আহত হন এবং তাকে দ্রুত শিবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

২৪ ডিসেম্বর বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তার বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি পৌঁছানোর কথা। তার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (ঢাকা সময় রাত ১২:৩৬ মিনিটে বৃহস্পতিবার) লন্ডন হিথ্রো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে।

বিমান সূত্র জানিয়েছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে আসছেন তারেক রহমান। রুটটি লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকা। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও গাজায় ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

1

অশোভন আচরণের দায়ে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন ডিজি

2

সাংবাদিক ও সোর্সের আড়ালে ‘আওয়ামী ক্যাডার’ ফরহাদ: সাতক্ষীরায়

3

জৌলুসের মাঝেও নিভৃতচারী ঈশিতা

4

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক

5

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

6

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

7

মুশফিকের বিশেষ মাইলফলকে মাহমুদউল্লাহর শুভেচ্ছা

8

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

9

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

10

কৃষকদের লোকসানে কমেছে আলু চাষ

11

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শ

12

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জানালেন শ্রদ্ধা

13

‘প্রার্থিতা বাতিলের খবর গুজব’: আইনি লড়াই চালিয়ে যাবেন বগুড়া-

14

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

15

বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

16

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

17

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

18

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

19

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

20
সর্বশেষ সব খবর