Deleted
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ‘আজীবন বহিষ্কৃত’ পাঁচ নেতাকে ফেরালো বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ‘আজীবন বহিষ্কৃত’ পাঁচ নেতাকে ফেরালো বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে আজীবনের জন্য বহিষ্কৃত পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় হাই কমান্ড প্রাথমিক সদস্য পদ পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁরা দলীয় ফোরামে আবেদন করলে তা পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিএনপির নীতিনির্ধারণী মহল। এর ফলে তাঁরা পুনরায় দলটির প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন।

পুনর্বহাল হওয়া নেতারা হলেন: ১. জিয়াউল হক মাসুম, সাবেক সদস্য সচিব, ১৮ নম্বর ওয়ার্ড, বরিশাল মহানগর বিএনপি। ২. কাজী মো. সাহিন, সাবেক সভাপতি, বরিশাল জেলা তাঁতীদল। ৩. মো. আবুল হোসেন প্রধানীয়া, সাবেক সদস্য, চাঁদপুর জেলা বিএনপি। ৪. মো. আব্দুল মতিন মেম্বার, সাবেক সিনিয়র সহ-সভাপতি, ছেংগারচর পৌর বিএনপি, মতলব উত্তর। ৫. জিয়াউর রহমান জিহাদ, নেতা, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি, কক্সবাজার।

দলীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অংশ নেওয়ায় তাঁদের শোকজ করা হয়েছিল। সে সময় তাঁদের জবাব সন্তোষজনক না হওয়ায় ‘আজীবন বহিষ্কারের’ মতো কঠোর সিদ্ধান্ত নেয় দল। ওই সময় প্রেরিত দলীয় চিঠিতে তাঁদের কর্মকাণ্ডকে গণতন্ত্রকামী জনগণের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এমনকি তাঁদের নাম ইতিহাসে ‘বেঈমান’‘মীর জাফর’ হিসেবে উচ্চারিত হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন পর সেই কঠোর অবস্থান থেকে সরে এসে তাঁদের দলে ফিরিয়ে নেওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেউ কেউ একে দল পুনর্গঠন ও নির্বাচনের আগে সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার কৌশল হিসেবে দেখছেন। তবে দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের একটি অংশ এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

1

কোনো পক্ষ নয়, পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ

2

দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা এমবিসিবি’র

3

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

4

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

5

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

6

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

7

গাজা যুদ্ধবিরতি: মিয়ামিতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-কাতার-তু

8

নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

9

‘খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারা

10

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও বিপুল কার্তুজ উদ্ধা

11

শেষ টি-টোয়েন্টির দলে শামীম হোসেন পাটোয়ারী

12

এরদোগানের প্রশংসা করলেন ট্রাম্প

13

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে উচ্ছ্বাসের জোয়ার বইছে: প্রেস স

14

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে ইসির প্

15

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

16

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

17

বেগম জিয়ার শারিরীক অবস্থার সামান্য উন্নতি

18

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

19

বেগম জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমির খসরু

20
সর্বশেষ সব খবর