Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৌর যুবদলের যুগ্ম আহবায়কসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে, জানান মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সুজন খান (৪২), বালিজুড়ী এলাকার ইদ্রিস আলী ফকিরের ছেলে শুক্কুর আলী ফকির (৫০), গাবেরগ্রাম এলাকার মৃত ঠান্ডু মন্ডলের ছেলে সোহেল মিয়া (৪০), একই এলাকার ছবুর খানের ছেলে মৃত মজনু খান (৪৭), বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকার দুলাল মন্ডলের ছেলে সাইদুল মন্ডল (৩২), পশ্চিম সুখনগরী এলাকার বেলাল মন্ডলের ছেলে নুর মোহাম্মদ (২৫), মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার মৃত আজগর আকন্দের ছেলে বিদ্যুৎ আকন্দ (৩৫), ইসলামপুর উপজেলার পলাবান্দা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে সামিউল (৪৫), সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাকুড়া এলাকার আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকেই চর শুভগাছা এলাকায় পুলিশ অবস্থান নেয়। বিকেলে ওই এলাকার একটি পরিত্যক্ত কৃষিজমিতে জুয়া খেলার সময় ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় আরও ১০–১২ জন জুয়াড়ি পালিয়ে যায়।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়েছে। আটককৃতদের কাছ থেকে সাড়ে ৭১ হাজার টাকাসহ সাত প্যাকেট তাস, একটি ত্রিপল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার অভিযান এখনও চলমান।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

1

আজ আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

2

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

3

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

4

‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়

5

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

6

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মোট ৬৪৫ আপিল, শুনানি শুরু আজ

7

খালেদা জিয়ার জানাজা ঘিরে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

8

এবার ভূমিকম্পে কেপে উঠলো ভারত

9

কিশোরগঞ্জে বিএনপির মনোনোয়ন পেলেন যারা

10

খালেদা জিয়ার শেষ যাত্রায় লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা

11

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

12

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

13

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

14

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

15

ভারতকে আওয়ামী লীগের নয়, জনগণের দৃষ্টিতে তাকাতে হবে : হাসনাত

16

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

17

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ২ হাজার ৩৩১ জনের

18

শততম টেষ্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত মুশফিক

19

বরিশাল-৬: ফায়জুল করিমের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর মনো

20
সর্বশেষ সব খবর